Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেপালে টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৯
নেপালে টানেল থেকে ১০ দিন পর এক চীনা নাগরিক জীবিত উদ্ধার
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে জীবিত উদ্ধার করা এক চীনা নাগরিককে বহন করে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরা। ৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

নেপালে আজ শনিবার একটি টানেলের ভেতর থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হিমালয়ের একটি উপত্যকার ওপর দিয়ে বরফ, পাথর ও কাদার বিশাল স্রোত ধেয়ে যাওয়ার ১০ দিন পর তাকে উদ্ধার করা হলো। ওই ঘটনায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং ৫ গাজার ৬০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, লুহাইতাও নামে পরিচিত ওই ব্যক্তিকে আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের ২২৫ মিটার (২৪৬ গজ) দীর্ঘ একটি টানেলের ভেতর থেকে উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার একই নদীর ওপর অবস্থিত আপার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রের আরেকটি টানেল থেকে উদ্ধারকর্মীরা দুজনকে জীবিত উদ্ধার করেন।

Advertisement
Advertisement
Advertisement
নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’People look at photographs of missing and deceased people in Kathmandu, Nepal, September 1, 2026–Reuters

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা মনে করছেন, ২৬ আগস্ট নদীর উজানে একটি হিমবাহ ধসে পড়ার ঘটনায় ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট টানেলগুলোর মধ্যে অন্তত ৯০০ মানুষ আটকা পড়েছিলেন।

নেপালের সেনাবাহিনীর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, লুহাইতাওকে একটি হেলিকপ্টারের ভেতর জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাকে সেনাবাহিনীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাকে অত্যন্ত ক্লান্ত ও দিশেহারা অবস্থায় দেখা যায়। তার ত্বক ও পোশাকে শুকিয়ে যাওয়া কাদা ও ধুলার আস্তরণ ছিল। স্টেথোস্কোপ হাতে ইউনিফর্ম পরা একজন চিকিৎসাকর্মীকে তার শারীরিক গুরুত্বপূর্ণ লক্ষণগুলো পরীক্ষা করতে দেখা যায়।

বিষয়: নেপালচীনউদ্ধারএশিয়ানাগরিক বন্যাভূমিধসটানেলদক্ষিণ এশিয়া
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক