
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিয়েবাড়ির স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিরাপদে পৌঁছে দিতে সহায়তা করবে পুলিশ, এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বিভিন্ন আবাসিক এলাকা, মার্কেট ও নির্জন স্থানে টহল জোরদার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত এই কার্যক্রম তদারকি করছেন। বিশেষ করে রাতে টহল টিমগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত কমিশনার আরও বলেন, ঈদের আগের তিন দিন থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০ থেকে ৪০টি টিম দিন-রাত দায়িত্বপালন করছে। পাশাপাশি দ্রুত সাড়া দেওয়ার জন্য স্ট্যান্ডবাই টিমও রাখা হয়েছে।
সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিকদের মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ বা গুরুত্বপূর্ণ কাগজপত্র থানায় জমা রাখা বা ব্যাংকের ভল্টে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানে স্বর্ণালংকার বহনের ক্ষেত্রে কেউ যদি নিরাপত্তা চান, তাহলে কাছের থানায় জানালে পুলিশ হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাসা পর্যন্ত নিরাপদে পৌঁছে দিতে সহায়তা করবে।
এ সময় তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে বলেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প