Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দিল্লির সঙ্গে সমানভাবে অর্থনৈতিক অংশীদারত্বের দিকে নজর রাখছে ঢাকা: শামা ওবায়েদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১: ৫০
দিল্লির সঙ্গে সমানভাবে অর্থনৈতিক অংশীদারত্বের দিকে নজর রাখছে ঢাকা: শামা ওবায়েদ
ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগ সমানভাবে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ উল্লেখ করেন শামা ওবায়েদ। ছবি: ইউএনবি

বাংলাদেশ ভারতের সঙ্গে এমন একটি অর্থনৈতিক অংশীদারত্ব দেখতে চায়, যা সমানভাবে লাভজনক হবে এবং মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, আমাদের দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের এটি বাস্তবায়নের জন্য দূরদৃষ্টি ও সক্ষমতা দুটোই রয়েছে। আমরা সম্মিলিতভাবে এই প্রতিবন্ধকতাগুলোর বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে পারি।” তিনি আরও উল্লেখ করেন, ব্যবসার ক্ষেত্রে অধিকতর পূর্বাভাসযোগ্যতা এবং সহজলভ্যতা উভয় দেশের ব্যবসাকেই লাভবান করবে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল বিকেলে ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে তারা কয়েকটি বিষয় চিহ্নিত করেন। বৈঠকটিকে ফলপ্রসূ ও সাফল্যদায়ক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমার পক্ষ থেকে আমি তাদের আশ্বস্ত করেছি যে, আমরা ওই সমস্যাগুলো সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং আমরা দুই দেশের মধ্যে আরও প্রাণবন্ত বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ চাই।”

Advertisement
Advertisement
Advertisement
শেষ মুহূর্তে সমঝোতা, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্রMark Carney

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দ্রুত ব্যবসায়িক ভিসা দেওয়া উচিত, যাতে তারা আরও ঘন ঘন ভারতে যেতে পারেন। তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের ব্যবসা ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো ভারতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ঘন ঘন যোগাযোগ করুক।”

ভবিষ্যৎ অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগ সমানভাবে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বলেও উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, “আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো ভারতীয় কোম্পানিগুলোকে নিজস্ব উৎপাদন ও রপ্তানি স্থাপনা গড়ে তোলার সুযোগ দিচ্ছে। আমরা বিশেষ করে এমন বিনিয়োগকে স্বাগত জানাব, যা প্রযুক্তি নিয়ে আসবে, স্থানীয় সরবরাহকারীদের সম্পৃক্ত করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। একই সঙ্গে এর মাধ্যমে বাংলাদেশি পণ্যকে আঞ্চলিক ও বৈশ্বিক ভ্যালু চেইনের সঙ্গে যুক্ত করা যাবে।” তিনি বলেন, বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে কাছাকাছি, ঐতিহাসিকভাবে সংযুক্ত এবং অর্থনৈতিকভাবে পরস্পরের পরিপূরক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত এ অঞ্চলে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বছরের পর বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, “তবে আমাদের এটিও স্বীকার করতে হবে যে, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনও কাঠামোগত ভারসাম্যহীনতা রয়েছে এবং প্রকৃত সম্ভাবনার তুলনায় এর পরিমাণ অনেক কম।”

বিষয়: ভারতপররাষ্ট্র প্রতিমন্ত্রীনয়াদিল্লিব্যবসায়ীঅর্থনীতি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প