Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১: ১০
আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ছবি: জাতিসংঘের ওয়েবসাইট

আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং এই ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর এই দিবসটি পালিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

জোরপূর্বক গুম বলতে এমন পরিস্থিতিকে বোঝায়, যখন রাষ্ট্র বা রাষ্ট্রের অনুমোদন, সমর্থন কিংবা সম্মতির সঙ্গে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক বা অপহরণ করা হয় এবং পরে তার অবস্থান বা পরিণতি সম্পর্কে তথ্য অস্বীকার করা হয় বা গোপন রাখা হয়। এতে ওই ব্যক্তি আইনের সুরক্ষা থেকেও বঞ্চিত হন।

Advertisement
Advertisement
Advertisement

জাতিসংঘের ভাষ্য, জোরপূর্বক গুম শুধু একজন ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন নয়, এর প্রভাব পড়ে তার পরিবার, স্বজন এবং পুরো সমাজের ওপর। একজন মানুষ নিখোঁজ হওয়ার পর তার পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকেন। একই সঙ্গে সমাজে তৈরি হয় ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ।

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসADIBASI

জোরপূর্বক গুম বিশ্বের কোনো একটি অঞ্চলের একক সমস্যা নয়। অতীতে সামরিক স্বৈরশাসনের সঙ্গে এ ধরনের ঘটনা বেশি দেখা গেলেও বর্তমানে অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক দমন-পীড়নের মতো বিভিন্ন পরিস্থিতিতেও জোরপূর্বক গুমের ঘটনা ঘটতে পারে।

২০২৬ সালে জোরপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন গ্রহণের ২০ বছর পূর্ণ হচ্ছে। ভুক্তভোগীদের সত্য জানার অধিকার, ন্যায়বিচার ও প্রতিকারের অধিকারকে সামনে রেখে এবারের ২০তম বার্ষিকীর স্লোগান, ‘ভুক্তভোগীদের অগ্রাধিকার, এখনই পদক্ষেপ’।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্তত ৮৫টি দেশে সংঘাত বা দমন-পীড়নের সময় লাখো মানুষ নিখোঁজ হয়েছেন। তাই জোরপূর্বক গুম প্রতিরোধ, ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি এখনো গুরুত্বপূর্ণ।

বাংলাদেশও দীর্ঘ সময় ধরে গুমের অভিযোগ ও এর ভয়াবহ মানবিক পরিণতির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২৪ সালের ৩০ আগস্ট বাংলাদেশ আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে যোগ দেয়। এটি গুম প্রতিরোধ ও প্রতিকারে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গীকার।

বিষয়: নিখোঁজমানবাধিকারজাতিসংঘগ্রেপ্তারগুম প্রতিরোধ দিবসআন্তর্জাতিক গুম দিবস
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।