
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় ৫০ বছর পর সব বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি ৫ গুণ বাড়াল জাপান। সংবাদ মাধ্যম বিবিসি-এর এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে নতুন এই ভিসা ফি কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসা ফি ৩ হাজার ইয়েন বা ১৮ দশমিক ৬৯ ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন বা ৯২ দশমিক ৭৬ ডলার করা হয়েছে। অন্যদিকে, মাল্টিপল-এন্ট্রি ভিসা ফি ৬ হাজার ইয়েন বা ৩৭ দশমিক ১০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ইয়েন বা ১৮৫ দশমিক ৫২ ডলারে। যা ১৯৭৮ সালের পর জাপানের ভিসা ফি বৃদ্ধির ঘটনায় প্রথম।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি জানান, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে ভিসা ফি সংশোধন করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত দেশের অভ্যন্তরীণ পর্যটনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি।
২০২১ সাল থেকে জাপানি মুদ্রা ইয়েনের মান কমছে। বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ইয়েনের এই দরপতন এবং করোনা পরবর্তী সময়ে ভ্রমণের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জাপানে পর্যটকদের বৃদ্ধি দেখা গেছে। গত বছর রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক জাপান সফর করেছেন।
ভিসার পাশাপাশি বিদেশিদের জন্য অন্যান্য ফি বাড়ানোর একটি বিল গত মে মাসে জাপানের উচ্চকক্ষে পাস হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, স্থায়ী বসবাসের আবেদনের সর্বোচ্চ আইনি ফি বর্তমানের ১০ হাজার ইয়েন বা ৬১ দশমিক ৮৪ ডলার থেকে ৩০ গুণ বাড়িয়ে ৩ লাখ ইয়েন বা ১ হাজার ৮৫৫ দশমিক ২২ ডলার করা হচ্ছে। এছাড়া রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তন বা ভিসার মেয়াদ বাড়ানোর খরচও ১০ হাজার ইয়েন বা ৬১ দশমিক ৮৪ ডলার থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন বা ৬১৮ দশমিক ৪১ ডলার পর্যন্ত হতে পারে।
বিষয়টি নিয়ে জাপানি কর্তৃপক্ষ জানায়, বিশ্বের অন্যান্য উন্নত জি-৭ অর্থনীতির দেশগুলোর সাথে সামঞ্জস্য রাখতেই এই ফি বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রে বর্তমানে নন-ইমিগ্র্যান্ট ভিসা ফি ১৮৫ থেকে ৩১৫ ডলার এবং যুক্তরাজ্যে ৬ মাসের স্ট্যান্ডার্ড শর্ট-টার্ম ভিসার জন্য ১৩৫ পাউন্ড খরচ করতে হয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প