Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাষ্ট্রপতি ভোট ‘ঐতিহাসিক’, বিশ্ববাসী তাকিয়ে আছে: সিইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৬: ৩৭
রাষ্ট্রপতি ভোট ‘ঐতিহাসিক’, বিশ্ববাসী তাকিয়ে আছে: সিইসি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: চরচা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “সার্বিক বিবেচনায় এটা তো ঐতিহাসিক তো বটেই। বিশ্ববাসী তাকিয়ে আছে, বড়ই বটে।”

Advertisement
Advertisement
Advertisement

এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা কনফিডেন্ট যে, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন—এটা বিশ্ববাসী তাকিয়ে আছে। আমি বললাম, বিশ্ববাসী তাকিয়ে আছে। বললাম কেন? আমাদের একটা অভ্যুত্থান হয়ে গেল, এবং একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করলেন।”

সিইসি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদত্যাগের কারণে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাস তুলে ধরে সিইসি বলেন, ১৯৯১ সালে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পর স্বাধীনতার পরবর্তী সময়ে আর এমন নির্বাচন হয়নি।

দীর্ঘদিন পর এমন নির্বাচন হওয়ায় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার কিছুটা ঘাটতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “একটু ইনস্টিটিউশনাল মেমোরি, একটু এখানে একটু শর্ট আছে। কারণ আমাদের লোকজনও রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে ডিপলি ইনভলভ থাকেন, উনারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরি, কিছুটা শর্টেজ আছে।”

তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, “তারপরও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার, সেটা আমরা করেছি। আমাদের সিনিয়র সেক্রেটারি সাহেবের নেতৃত্বে আমাদের এনারা করেছেন এবং তাতে করে যাতে করে আমাদের পুরা প্রক্রিয়াটার মধ্যে কোনো গ্যাপ না হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি।”

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় ১৯৯১ সালের আইন ও বিধিমালা অনুসরণ করা হচ্ছে জানিয়ে সিইসি বলেন, সংসদ অধিবেশনে থাকলে এবং অধিবেশনে না থাকলে নির্বাচন পরিচালনার ব্যবস্থায় ভিন্নতা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী করা হয়েছে বলে জানান সিইসি। একটি সংসদীয় আসন শূন্য থাকায় বিভক্তি নম্বরের ধারাবাহিকতায় পরিবর্তনের কথাও তিনি তুলে ধরেন।

সিইসি বলেন, “এখন আমি কন্ডাক্ট করব, পরিচালনা করব। এখানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি একজন ভোটার, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোটার, তারপরে আমাদের মাননীয় স্পিকার ভোটার, তারপরে আমাদের মাননীয় দলের নেতাও ভোটার আর সব এমপি ভোটার। ভেরি হাই প্রোফাইল একটা ইলেকশন।”

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ব্যয় নিয়ে প্রশ্নে সিইসি বলেন, এ নির্বাচনে বড় ধরনের অতিরিক্ত খরচ দেখছেন না তিনি।

ব্যালট ছাপানো ও কাগজপত্র-স্টেশনারির মতো কিছু খরচ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত ব্যয় তেমন নেই বলে জানান তিনি।

বিষয়: রাষ্ট্রপতিনির্বাচনপ্রধান নির্বাচন কমিশনারসিইসিনির্বাচন কমিশন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক