চরচা ডেস্ক

সৌদি আরবের আকাশে আজ বুধবার কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে এ বছরের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেই অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, আজ সন্ধ্যায় সৌদি আরবের কোনো পর্যবেক্ষণ কেন্দ্র থেকেই শাওয়াল ১৪৪৭ হিজরির চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।
আগামীকাল বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন। শুক্রবার দেশজুড়ে আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর পালন করা হবে।
এ ছাড়া অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ১৪৪৭ হিজরি সালের রমজান মাস আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার শেষ হবে। সেই অনুযায়ী ২০ মার্চ (শুক্রবার) অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং শাওয়াল মাস শুরু হবে।
তুরস্কও ঘোষণা করেছে যে, আগামী ২০ মার্চ শুক্রবার সেখানে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুরে ঈদুল ফিতর উদযাপিত হবে ২১ মার্চ (শনিবার)। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই, তাই তারা শুক্রবারকে রমজানের ৩০ তম দিন হিসেবে গণ্য করবে।