Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এবার পাকিস্তানেও ককরোচ পার্টির ‘উপদ্রব’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০: ১২
এবার পাকিস্তানেও ককরোচ পার্টির ‘উপদ্রব’

ডিজিটাল দুনিয়ার কাঁটাতার পেরিয়ে এক অদ্ভুত ভাইরাল ঝড়ের কবলে এবার পাকিস্তানের রাজনীতি। নাম তার ‘ককরোচ জনতা পার্টি’ বা তেলাপোকা দল! ভারতে ব্যঙ্গাত্মক বা স্যাটায়ার হিসেবে শুরু হওয়া এই অভিনব আন্দোলন এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো উপদ্রব শুরু করেছে। দেশটির ফেসবুক, এক্স (টুইটার) কিংবা ইনস্টাগ্রামে ঢুকলেই এখন চোখে পড়ছে এই অদ্ভুত নামের সব রাজনৈতিক অ্যাকাউন্ট।

Advertisement
Advertisement
Advertisement

গল্পের শুরুটা কিন্তু খুব বেশিদিন আগের নয়, চলতি মাসের ১৬ তারিখ। ভারতের সুপ্রিম কোর্টের শুনানিতে বেকার তরুণ ও অ্যাক্টিভিস্টদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করা হয়েছিল। ব্যস, তাতেই খেপে যান তরুণরা। তেলাপোকার মতো একগুঁয়ে, সহজে মরে না এবং দ্রুত বংশবৃদ্ধি করতে পারে- এমন বৈশিষ্ট্যকে প্রতীক বানিয়ে তারা খুলে বসেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মাত্র এক সপ্তাহেই কোটি ফলোয়ার জুটিয়ে রীতিমতো ইতিহাস তৈরি করে এই অনলাইন দল।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর এখন সেই একই ঢেউ আছড়ে পড়েছে পাকিস্তানে। সেখানে অবশ্য এর রূপ নানান রকম- কোথাও ‘ককরোচ আওয়ামী পার্টি’, কোথাও ‘ককরোচ আওয়ামী লীগ’, আবার কোথাও নাম দেওয়া হয়েছে ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’। এর মধ্যে ককরোচ আওয়ামী পার্টির বায়োতে লেখা হয়েছে, “তরুণদের, তরুণদের দ্বারা, পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক ফ্রন্ট।” আরেকটি অ্যাকাউন্টের বায়ো আরও এক কাঠি ওপরে, যেখানে লেখা-“সিস্টেম যাদের তেলাপোকা ভেবেছে, আমরা সেই আমজনতার কণ্ঠস্বর!”

Advertisement
Advertisement
Advertisement
ককরোচ জনতা পার্টি কারা বানাল?Cockroach Janata Party

মজার ব্যাপার হলো, এই পাকিস্তানি পেজগুলোর লোগো ভারতের মূল লোগোটার মতোই দেখতে, শুধু রঙ বদলে দেওয়া হয়েছে দেশটির পতাকার সঙ্গে মিলিয়ে সবুজ আর সাদায়। ইমরান খানের পিটিআই, নওয়াজ শরিফের পিএমএলএন কিংবা বিলাওয়াল ভুট্টোর পিপিপির মতো চিরচেনা সব রাজনৈতিক দলের বাইরে তরুণরা একে নিজেদের একদম আলাদা এক প্ল্যাটফর্ম হিসেবে ব্র্যান্ডিং করছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের আন্দোলনের মধ্যে একটা বড় তফাত আছে। ভারতের ককরোচ জনতা পার্টির একজন নির্দিষ্ট প্রতিষ্ঠাতা আছেন- ৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে, যিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির একজন ভারতীয় শিক্ষার্থী এবং অতীতে আম আদমি পার্টির রাজনৈতিক প্রচারণায় কাজ করেছেন। ভারতের এই দলের নিজস্ব মেনিফেস্টো বা ইশতেহার এবং অফিশিয়াল ওয়েবসাইটও রয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আন্দোলনটি সম্পূর্ণ ছড়ানো-ছিটানো। কোনো একক নেতা নেই, বরং একঝাঁক স্বাধীন কনটেন্ট ক্রিয়েটর যার যার মতো করে এই আন্দোলনের নিজস্ব সংস্করণ তৈরি করে নিয়েছেন।

আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক দল না হয়েও মাত্র এক সপ্তাহের কম সময়ে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি ফলোয়ার ছাড়িয়ে যাওয়া এই ‘তেলাপোকার দল’ এখন দুই দেশের তরুণদের প্রতিবাদের এক নতুন ও অদ্ভুত হাতিয়ার হয়ে উঠেছে।

বিষয়: পাকিস্তানস্যাটায়ারসোশ্যাল মিডিয়ারাজনীতিভারত
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।