Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে মাইকিং, আশ্রয়কেন্দ্র প্রস্তুত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৭: ১৫
পাহাড়ধসের শঙ্কায় চট্টগ্রামে মাইকিং, আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকির্পূণ এলাকায় বসতি স্থাপনকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোও প্রস্তুত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ ঝিল ১,২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর ও শান্তিনগর পাহাড়, বেলতলী ঘোনা, মতির্ঝণা টাংকির পাহাড়, আমিন জুট মিল সংলগ্ন পাহাড়, ডেবার পাড়, আমবাগানসহ বিভিন্ন স্থানে পাহাড়ে ঝুঁকির্পূণভাবে বসতিস্থাপনকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার আসিফ জাহান সিকদার চরচাকে বলেন, “পাহাড় ধসের শঙ্কা থেকে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসরবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। রোববার রাতেও বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছিল।”

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকির্পূণ পাহাড়গুলোর পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে। চট্টগ্রাম মহানগরে পাঁচটি জোনে ভাগ করে সংশ্লিষ্ট পাঁচজন সহকারী কমিশনার (ভূমি) এসব বিষয় তদারকি করছেন।

চট্টগ্রামের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস চরচাকে বলেন, “এ জোনে আমিন জুটমিল, পাহাড়িকা আবাসিক, সমবায় আবাসিক, মিয়ার পাহাড়সহ ঝুঁকির্পূণ এলাকায় মাইকিং করে তাদের সরে যেতে বলা হচ্ছে। এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রেখেছি।”

নিম্নচাপের প্রভাবে বন্দর নগরী চট্টগ্রামে গত দুই দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১১৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানকারী মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। সে কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি আকারের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

বিষয়: প্রশাসনভূমিধসপাহাড় ধসচট্টগ্রামবৃষ্টিপাত
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।