Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৭৮

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৮: ২২
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৭৮
হামে আক্রান্ত শিশু। ছবি: চরচা

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত এই মৃত্যুর মাধ্যমে চলতি বছরে হাম ও হামের উপসর্গে প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিসংখ্যান অনুযায়ী, নতুন মারা যাওয়া পাঁচজনকেই ‘সন্দেহভাজন হাম’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, এ বছর ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামের কারণে ৯৮ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭৮০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যা সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

একই সময়ে দেশে নতুন করে ৯৯২ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এতে এ বছর মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনে। এছাড়া নতুন করে ১৬৩ জনের দেহে ল্যাব-পরীক্ষায় রোগটি নিশ্চিত হওয়ায় মোট নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন উপসর্গ নিয়ে সারা দেশে ১ লাখ ১৯ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন।

Advertisement
Advertisement
Advertisement
হামের চিকিৎসার খরচ মেটাতে ৮৯ শতাংশ পরিবারের ঘাড়ে ঋণের বোঝাChildren suffering from measles who are undergoing treatment in the hospital

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম প্যারামিক্সো ভাইরাসজনিত একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়ায়। এতে তীব্র জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও লালচে র্যাশের পাশাপাশি শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ ও অন্ধত্বের মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য এ রোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ল্যাব পরীক্ষার সীমাবদ্ধতা থাকায় অধিকাংশ ক্ষেত্রে উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়, যা পরিসংখ্যানে ‘সন্দেহভাজন’ হিসেবে নিবন্ধিত হচ্ছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ ও ১৫ মাস বয়সে শিশুদের হাম-রুবেলার দুটি ডোজ দেওয়া হলেও অনেক এলাকায় টিকাদানের হার কমে যাওয়া ও পুষ্টিহীনতাকে বর্তমান প্রাদুর্ভাবের কারণ হিসেবে দেখা হচ্ছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো দুটি টিকার ডোজ নিশ্চিত করা, আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং দ্রুত ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার ও চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিষয়: হামশিশুশিশুমৃত্যুসংক্রমণ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।