Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জামায়াতের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯: ০৭
’লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জামায়াতের

ত্রয়োদশ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হলে নিজেদের মতো করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন-এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, “সবার অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই এখন সবচেয়ে জরুরি। ইসি যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

হামিদুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই কিছু দলের প্রার্থীরা মাঠে নেমে পড়লেও বিরোধী দলগুলোর বিরুদ্ধে হয়রানি ও অভিযোগ বাড়ছে। তিনি দাবি করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিছু প্রার্থীকে জরিমানা করা হলেও অনেক ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, সব ভোটকেন্দ্রে সিসিটিভি না থাকায় স্বচ্ছ ভোটগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে। তাই সরকারি অর্থায়নে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

প্রণোদনা ও বিভিন্ন ধরনের কার্ড বিতরণ নিয়ে বিএনপির-এর দিকে অভিযোগ তুলে হামিদুর রহমান বলেন, অতীতেও এসব কার্যক্রম ভোটারদের প্রভাবিত করেছে। বর্তমানে কার্ড বিতরণের নামে একই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান তিনি।

এই জামায়াত নেতা বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট চাইতে গিয়ে কিছু শিক্ষক জরিমানার মুখে পড়লেও যদি আচরণবিধি বাস্তবায়নে বৈষম্য থাকে, তাহলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

কিছু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ডুয়েল সিটিজেনশিপ ইস্যুতে বিভিন্ন জায়গায় ভিন্ন সিদ্ধান্ত আসায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন।

বিদেশে জামায়াতের সাংগঠনিক শাখা বা পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখা যায় না এবং জামায়াত সে নিয়ম মেনেই চলে।

বিষয়: বিএনপিআচরণবিধিপোস্টাল ব্যালটজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবিদেশইসি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।