চরচা প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে চার বছরের এক শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শারমিন একাডেমির এডমিন অফিসার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার পবিত্র কুমার বড়ুয়া নামে ওই অফিসারকে মিরপুর-৬ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিশু ওই স্কুলের প্লে শ্রেণির ছাত্র। মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জানুয়ারি শিশুটির মা তাকে স্কুলে রেখে আসেন। দুপুরে আনতে গিয়ে দেখেন, স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান শিশুটিকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং সেখানে তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন।
বাসায় ফেরার পর শিশুটি জানায়, তাকে মারধর করা হয়েছে এবং কাউকে বললে বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলে সেখানে শিশুটিকে অফিস কক্ষে নিয়ে নির্যাতনের দৃশ্য দেখা যায়। আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় গত ২২ জানুয়ারি শিশুটির মা পল্টন মডেল থানায় শিশু আইনে একটি মামলা করেন। মামলায় স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়।
পল্টন মডেল থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা পবিত্র কুমার বড়ুয়াকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, মামলার অন্য আসামিকে ধরার চেষ্টা চলছে।