ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-৪ (সদর) আসন যেন পরিণত হলো এক উৎসবমুখর জনসমুদ্রে। ১৭ বছর পর ‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তায়’ শহর জেগে উঠেছে নতুন প্রাণে। আজ সোমবার প্রচারণার শেষ দিনে দুপুর ৩টা থেকেই রাজপথ দখলে নেন দুই দলের প্রার্থী।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল আহসানকে শেষ দিনের প্রচারে দেখা যায় মিছিলে। তিনি বলেন, “আমাদের এবারের আন্দোলন মূলত আজাদীর আন্দোলন। মানুষ এবার পরিবর্তন চায়। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে জনগণ আমাদের পাশে থাকবে। সে হিসেবে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।”
বিকেল ৫টার পর দেখা যায় ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাবের মিছিল। সেখানে দেখা যায় হাজার হাজার মানুষের ঢল।
প্রচারকালে দুই প্রর্থীকেই দেখা যায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে। প্রচারের শেষ দিন হওয়ায় শহরজুরে দেখা গেছে আনন্দঘন পরিবেশ।