Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্থানীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৫: ৫৬
স্থানীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি
সিইসি এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি: বাসস

স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশস (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও ভালোভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলেও আশ্বাস দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ বিষয়ক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে ইসির কোনো ঘাটতি নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি ও সমন্বয় নিশ্চিত হওয়ার পর ভোটের সময়সূচি ও তারিখ চূড়ান্ত করা হবে।”

সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন ও বিধিবিধান সংশোধন ও পরিমার্জন করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, “নির্বাচন কমিশনের একার পক্ষে একটি পূর্ণাঙ্গ নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। এর জন্য সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহায়তা অত্যন্ত জরুরি।”

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ‘দলীয় ক্লাবে’ পরিণত করছে বিএনপি, অভিযোগ এনসিপিরncp-breifing

নাসির উদ্দিন বলেন, ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে পুরোপুরি প্রস্তুত হলে ভোটের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, ভোটের দিনক্ষণ ইসিই ঠিক করবে, সরকার নয়। এ বিষয়ে ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে বলেও জানান সিইসি।

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের তুলনায় সহিংসতার ঝুঁকি ও প্রবণতা বেশি থাকে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা সাজাচ্ছে কমিশন। পুলিশ ও অন্যান্য বাহিনীকে কৌশল ও পরিকল্পনা অনুযায়ী মাঠে মোতায়েন করা হবে।

জাতীয় নির্বাচন আয়োজনের সময় ইসিকে পদে পদে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, “বিগত সময়ে কমিশনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ থাকলেও সব প্রতিকূলতা অতিক্রম করে সংসদ নির্বাচন আয়োজন করা হয়েছে। ওই নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি ভালো মানের স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন।”

এদিকে আইনগত ৯০ দিনের সময়সীমার মধ্যে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সম্পন্ন করার কার্যক্রমও চলছে বলে জানান সিইসি। সব সংস্থার প্রস্তুতি সমন্বয় করে শিগগিরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিষয়: স্থানীয় সরকারনির্বাচননির্বাচন কমিশনসিইসিবাংলাদেশসরকার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প