
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ‘বাটপারি’ করছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
আজ বুধবার রংপুর পাবলিক লাইব্রেরিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
ফুয়াদ বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই বাটপারি শুরু করেছেন। তিনি এসি রুমকে সাব-জেল ঘোষণা করেছেন এরপর থেকে সবাই যখন জেলে যাবে, বাসাগুলোকে সাব-জেল ঘোষণা করে দেবেন। গরিব মানুষ, দুঃখী মানুষ-যার ক্ষমতা নাই, তিনি কাশিমপুর কেরানীগঞ্জে থাকবেন। আর অতি ক্ষমতাবান যারা, তারা এসি রুমে, ফাইভ স্টার জেলে থাকবে, নিজের বাসায় থাকবে। আইফোন ব্যবহার করে দুনিয়ায়, দেশে-বিদেশে যোগাযোগ করবে, ফেসবুক চালাবে। এইটা বিচারের ডেফিনিশনে পড়ে না।”
তিনি আরও বলেন, “যখন বিচারের প্রশ্ন আসবে, তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যেক নেতার প্রতি সর্বোচ্চ ইনসাফ করতে হবে।”
সামরিক কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন,গুম, খুন, আয়নাঘর এবং লাখো মানুষের জীবনকে বিপর্যস্ত করার পেছনে যারা জড়িত ছিলেন, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করার আয়োজনকে আমরা স্বাগত জানাই।
মতবিনিময় সভায় তিনি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধি বাস্তবায়ন এবং রংপুরে বন্ধ চিনিকল পুনরায় চালু করার বিষয়ে কথা বলেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প