
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ফিলিস্তিনের জনগণের জন্য প্রকৃত কোনো সুফল বয়ে না আনলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেবে ইন্দোনেশিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্তো এই বার্তা দিয়েছেন।
সম্প্রতি গাজা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে স্থানীয় মুসলিম সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট প্রবোয়ো এই অবস্থানের কথা জানান।
সরকারের যোগাযোগ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, মূলত গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই ইন্দোনেশিয়া এই বোর্ডে যোগ দিয়েছিল। তবে এখন দেশটির এই অংশগ্রহণ নিয়ে নিজ দেশে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার এই বোর্ডে অন্তর্ভুক্তি নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে ৮ হাজার শান্তিরক্ষী পাঠানোর প্রতিশ্রুতি প্রবোয়ো দিয়েছিলেন। প্রবোয়োর কঠোর সমালোচনা করছে স্থানীয় মুসলিম গোষ্ঠীগুলো।
ইসলামিক ব্রাদারহুড ফ্রন্টের নেতা হানিফ আলাতাস বলেন, “প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, যদি তিনি দেখেন ফিলিস্তিনের জন্য আর কোনো উপকার হচ্ছে না এবং এটি ইন্দোনেশিয়ার জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক, তবে তিনি এই বোর্ড থেকে সরে দাঁড়াবেন।”
ইন্দোনেশিয়ার শীর্ষ ধর্মীয় সংস্থা ‘ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল’ শুরুর দিকে সরকারকে অবিলম্বে এই বোর্ড থেকে সদস্যপদ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, ট্রাম্পের এই বোর্ড “ফিলিস্তিনে প্রকৃত শান্তি বাস্তবায়নে অকার্যকর।”
এর আগে, গত মাসে ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় যোগ দিয়েছিলেন প্রবোয়ো। সেখানে তিনি গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অধীনে বিশাল এক সৈন্যদল পাঠানোর অঙ্গীকার করেছিলেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প