Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিপিএল বর্জনের পথেই ক্রিকেটাররা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৩: ২৩
বিপিএল বর্জনের পথেই ক্রিকেটাররা

সময় বেঁধে দেওয়ার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও বিসিবি থেকে পদত্যাগ করেননি পরিচালক নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা এই বোর্ড পরিচালককে পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। না হলে হুমকি দেওয়া হয়েছিল বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কট করার। সর্বশেষ খবর, দুপুর একটায় বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুই দলের খেলোয়াড়েরা মাঠে হাজির হননি। ম্যাচটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

Advertisement
Advertisement
Advertisement

বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দিয়েছে। নাজমুলের মন্তব্যের জন্য ক্রিকেটারদের কাছে দুঃখও প্রকাশ করেছে। কিন্তু ক্রিকেটারদের মন গলেনি। ক্রিকেটাররা বর্জনের পথেই হাঁটছেন। সূত্র জানাচ্ছে, দুই–একজন বোর্ড পরিচালক ব্যক্তিগতভাবেও ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু ক্রিকেটাররা নিজেদের দাবিতে অনড়। পুরো বিষয়টি নিয়ে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনও করার কথা আছে।

নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ, বিপিএল খেলতে ক্রিকেটারদের অনুরোধBCB

Advertisement
Advertisement
Advertisement

টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি কীভাবে পুষিয়ে দেবে, কিংবা এ ব্যাপারে বিসিবি কী ভাবছে, এমনই এক প্রশ্নের জবাবে সম্প্রতি নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “ওরা বিশ্বকাপে গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!”

এই নাজমুল ইসলাম এর আগেও টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে তামিম ইকবালের একটি মন্তব্যের জবাবে তাকে এক ফেসবুক পোস্টে ‘ভারতের দালাল’ বলেছিলেন। তামিমের বিরুদ্ধে করা ওই মন্তব্যের জেরেও ক্রিকেটাররা কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

বিষয়: বিসিবিটি-টোয়েন্টি ক্রিকেটবিপিএলবাংলাদেশ ক্রিকেটক্রিকেট
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।