Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
জাতিসংঘের প্রতিবেদন

বছরে ১ কোটি ৪০ লাখ টন খাবার অপচয় করে বাংলাদেশিরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৮: ৪৫
বছরে ১ কোটি ৪০ লাখ টন খাবার অপচয় করে বাংলাদেশিরা

একদিকে ক্ষুধার জ্বালায় প্রতি বছর বিশ্বে ৩০ লাখের বেশি শিশুর মৃত্যু হচ্ছে, অন্যদিকে উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশই চলে যাচ্ছে ডাস্টবিনে। জাতিসংঘের খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ১৩০ কোটি টন খাবার অপচয় হয়। বাংলাদেশে এই পরিমাণ বছরে ১ কোটি ৪০ লাখ টন।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, এই ভয়াবহ বৈষম্য দূর করতে ৩০ মার্চ ‘আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস’ উপলক্ষে বিশ্বজুড়ে খাদ্যের অপচয় রোধে বিশেষ গুরুত্বারোপ করেছে জাতিসংঘ।

‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ ২০২৪-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৫৩টি দেশে প্রায় ২৯ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ মানুষ দুর্ভিক্ষের চরম সীমায় রয়েছে। তালিকায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ দুর্ভিক্ষের শিকার। দ্বিতীয় অবস্থানে থাকা সুদানে এই সংখ্যা প্রায় ৬ লাখ ৩৭ হাজার। এ ছাড়া দক্ষিণ সুদান, ইয়েমেন, হাইতি এবং মালিও চরম খাদ্য ঝুঁকিতে রয়েছে।

এসব তথ্য পর্যালোচনা করেছে আদাদোলু এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়, শিশুদের অবস্থা আরও সংকটাপন্ন। তথ্যমতে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রায় ৪৫ শতাংশেরই মূল কারণ অপুষ্টি ও ক্ষুধা। বর্তমানে বিশ্বের প্রায় ৪ কোটি ৩০ লাখ শিশু তীব্র ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

খাদ্য অপচয়ের দৌড়ে এগিয়ে আছে বিশ্বের জনবহুল ও উন্নত দেশগুলো। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, চীন বছরে ১০ কোটি ৮০ লাখ টনের বেশি খাবার অপচয় করে। মাথাপিছু অপচয় ৭৬ কেজি। ভারতের বার্ষিক অপচয় ৭ কোটি ৮০ লাখ টন (মাথাপিছু ৫৪ কেজি)। পাকিস্তানে বছরে ৩ কোটি ১০ লাখ টন খাবার নষ্ট হয়। এখানে মাথাপিছু অপচয়ের পরিমাণ ১২২ কেজি, যা ভারত ও চীনের সম্মিলিত অপচয়ের সমান।

আমেরিকা বছরে ২ কোটি ৪০ লাখ টন খাবার অপচয় হয় (মাথাপিছু ৭১ কেজি)। মূলত অতিরিক্ত ভোগের সংস্কৃতিই এর মূল কারণ।

তালিকায় বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক। বাংলাদেশে প্রতি বছর ১ কোটি ৪০ লাখ টনের বেশি খাবার অপচয় হয়। এ দেশে মাথাপিছু খাদ্য অপচয়ের পরিমাণ বছরে প্রায় ৮২ কেজি। মূলত সনাতন কৃষি পদ্ধতি, কোল্ড স্টোরেজের অভাব এবং পরিবহণ ব্যবস্থার ত্রুটির কারণে বাজারজাত করার আগেই প্রচুর খাদ্য নষ্ট হয়ে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়া, ব্রাজিল ও মিশরের মতো দেশগুলোতে অবকাঠামোগত দুর্বলতা, অনুন্নত সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবহণ সংকটের কারণে ফসল সংগ্রহের পর তা গ্রাহকের কাছে পৌঁছানোর আগেই পচে যায়। অন্যদিকে, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর মতো দেশে অতিরিক্ত কেনাকাটা এবং গৃহস্থালি অভ্যাসের কারণে প্রচুর ভোজ্য খাবার ডাস্টবিনে যায়।

জাতিসংঘের পক্ষ থেকে এই সংকট মোকাবিলায় সরকার, ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি অপচয় হওয়া খাবারের অন্তত একটি অংশ সাশ্রয় করা যেত, তবে বিশ্বের কোনো শিশুকে আর ক্ষুধার্ত অবস্থায় প্রাণ হারাতে হতো না।

বিষয়: জাতিসংঘখাদ্যশিশুখাদ্যসংকট
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক