Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানে মসজিদে ‘আত্মঘাতী হামলায়’ নিহত ৩১, আহত ১৬৯

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ৪৪
পাকিস্তানে মসজিদে ‘আত্মঘাতী হামলায়’ নিহত ৩১, আহত ১৬৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তেরলাই এলাকায় অবস্থিত ‘ইমামবারগাহ খাদিজাতুল কুবরায়’ মসজিদে জুমার নামাজের সময় এক বিস্ফোরণে ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়, জেলা প্রশাসনের মুখপাত্র এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

আজ স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিক আলামত পর্যবেক্ষণ করে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাভাদ জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ নিশ্চিত করার জন্য তদন্ত চলছে।

Advertisement
Advertisement
Advertisement

বিস্ফোরণের পরপরই পুলিশ ও রেসকিউ ১১২২-এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

আহতদের দ্রুত চিকিৎসার জন্য ইসলামাবাদের প্রধান হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী ঘটনাটিকে একটি ‘কাপুরুষোচিত কাজ’ আখ্যা দিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জাতির মনোবল দমাতে পারবে না। শান্তি ও স্থিতিশীলতার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এর তিন মাস আগে আরেকটি আত্মঘাতী হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন।

বিষয়: পাকিস্তাননিহতবোমা হামলাপুলিশহাসপাতাল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।