চরচা ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার দিবাগত রাতে দেশটির হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে আঘাত হানে ভূমিকম্পটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এসব তথ্য জানিয়েছে। দুই মাস আগেও দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল।
ইউএসজিএস জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা ছিল ২৮ কিলোমিটার। তবে প্রথমে ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলেছিল সংস্থাটি।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাবুলে অবস্থিত সংবাদ সংস্থা এএফপির সংবাদদাতারাও ভূমিকম্প অনুভব করেছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জরুরি একটি টেলিফোন নম্বর চালু করেছেন। তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।