Advertisement Banner

বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিসিবির সভাপতি নির্বাচিত তামিম ইকবাল
ছবি: বিসিবি

তামিম ইকবালই হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি। ব্যাপারটা অবশ্য অনুমিতই ছিল। বাকি ছিল নির্বাচনের আনুষ্ঠানিকতাটা। আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

ভোট যাকে বলে, সেটি অবশ্য হয়নি। সভাপতি পদে তামিমের প্রতিদ্বন্দ্বী কেউই ছিলেন না। আনুষ্ঠানিকতা শেষে তামিম বিসিবির ১৮তম সভাপতি ও ষষ্ঠ নির্বাচিত সভাপতি। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

পরিচালক পদে তামিম ভোট পেয়েছেন ৭৪ ভোটের ৭৩টিই। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইস্রাফিল খসরু—৭২ ভোট। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট। ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

সভাপতি নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, “আমার বাড়তি কোনো অনুভূতি নেই। এটা অনেক বড় দায়িত্ব। যেহেতু আমি অনেকবার বলেছি যে কী কী করতে চাই, তাই এটা এখন আমার দায়িত্ব যে সেগুলো করে দেখানো। যখন খেলোয়াড় ছিলাম, তখন থেকেই আমার স্বপ্ন ছিল বোর্ডে আসার। হ্যাঁ, সভাপতি হয়ে যাব এত তাড়াতাড়ি–সেভাবে ভাবিনি। এখন যেহেতু দায়িত্বটা পেয়েছি, তাই সেটা যথাযথভাবে পালন করতে চাইব।”

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম। এই ক্যাটাগরি থেকে নির্বাচনে জিতেছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইস্রাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তামিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, সাকেফ আহমেদ সালাম। ডা. মাহবুব শামীম।

সম্পর্কিত