Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
জাতিসংঘের প্রতিবেদন

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১: ২৯
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকায় এবার শীর্ষ স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

Advertisement
Advertisement
Advertisement

সম্প্রতি জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জাকার্তায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে তিন কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা। জাপানের টোকিও শহরকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে এই শহরটি।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, তালিকায় জাকার্তার পরেই রয়েছে বাংলাদেশের ঢাকা শহর। এর আগে শহরটির অবস্থান ছিল নবম। ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

জাতিসংঘ বলছে, ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পেছনে অন্যতম একটি কারণ হলো কাজের সন্ধানে বা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গ্রাম থেকে আসা মানুষের ঢল।

ঢাকার বাতাস কী কখনো ‘শুদ্ধ’ হবে না?dhaka-air-pollution3

জাতিসংঘের ২০০০ সালে প্রকাশিত সর্বশেষ মূল্যায়নে টোকিওকে বিশ্বের বৃহত্তম শহর বলা হয়েছিল। এবার তৃতীয় অবস্থানে রয়েছি টোকিও, শহরটির মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, কোনো শহরে ১ কোটির বেশি মানুষ বসবাস করলে সেটিকে মেগাসিটি হিসেবে গণ্য করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ ১০-এর মধ্যে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো- ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে।

বিষয়: টোকিওজাতিসংঘঢাকাজাতিসংঘের প্রতিবেদনইন্দোনেশিয়াজনসংখ্যা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।