Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক স্পেলেই বাংলাদেশকে মাটিতে নামালেন স্টার্ক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮: ৫৮
এক স্পেলেই বাংলাদেশকে মাটিতে নামালেন স্টার্ক
ছবি : সংগৃহীত

প্রথম টেস্টের আগে যা নিয়ে ছিল সবার শঙ্কা, দ্বিতীয় টেস্টের প্রথম ঘণ্টায় সেটাই হল ম্যাকাইতে। অস্ট্রেলিয়ার পেসারদের, বিশেষ করে মিচেল স্টার্কের সামনে রীতিমত খাবি খেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। গতি, বাউন্স আর নিখুঁত লাইন-লেন্থের এক প্রদর্শনীতে প্রথম সেশনেই নাজমুল হোসেনের দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

Advertisement
Advertisement
Advertisement

তাতে লাঞ্চ বিরতির আগে ২৩ ওভার ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৩৫ রান। একাই পাঁচ উইকেট স্টার্কের।

Advertisement
Advertisement
Advertisement

টস জিতে আগের ম্যাচে নিজেরা ব্যাটিং নিয়ে ভুল করলেও এবার আর সেই পথে হাঁটেননি প্যাট কামিন্স। ইনিংসের একদম প্রথম বলেই আঘাত হানেন স্টার্ক। তার ট্রেডমার্ক ফুলার লেন্থ ডেলিভারি ধরতেই পারেননি সাদমান ইসলাম। স্লিপে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন।

প্রথম টেস্টে সেঞ্চুরি করা তানজিদ হাসানের পরিনতিও হয় একই। রানের খাতা খোলার আগে তাকেও শিকার বানান স্টার্ক। আরেকটি ফুলার লেন্থ ডেলিভারিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুলকেও প্রথম বলে বোল্ড করেন বাঁহাতি এই পেসার।

৯ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তখন স্টার্কের আগুনঝরা বোলিংয়ে কাঁপছে। এর মধ্যে মান বাঁচিয়ে কিছুটা সংগ্রাম করে টিকে থেকে রান করেন মুমিনুল। যদিও শেষ পর্যন্ত তাকেও ৯ রানে আটকান সেই ৩৬ বছর বয়সী স্টার্কই।

পঞ্চম উইকেট হিসেবে সাজঘরের পথ ধরেন লিটন দাস। লেগ বিফোরের ফাঁদে পড়েন অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান। মাত্র ২২ বলে পাঁচ উইকেট পাঁচ পূর্ণ হয়ে যায় স্টার্কের, আর গড়েন ইতিহাসও। ৪৪০ উইকেট নিয়ে ডেল স্টেইনকে পেছনে ফেলে হয়ে যান টেস্টের দশম সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।

আর বাংলাদেশের রান ১২ রানে ৫ উইকেট। মেহেদি হাসান মিরাজকে নিয়ে মাটি কামড়ে ক্রিজে থাকার আপ্রাণ চেষ্টা চালান মুশফিকুর রহিম। তবে তার ৪২ বলে ৫ রানের প্রতিরোধের দেয়াল ভাঙেন কামিন্স। লাইন মিস করে এলবিডব্লিউ হন তিনি।

স্টার্ক ঝড় সামলে লাঞ্চের আগে বাকি সময়টা কোনোমতে পার করেন মিরাজ (১১) ও হাসান মাহমুদ (৮)।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান

  • সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা