ঈদের ছুটি সাত দিন, যোগ হলো ১৮ মার্চও

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঈদের ছুটি সাত দিন, যোগ হলো ১৮ মার্চও
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়।

১৮ মার্চ ছুটি দেওয়ার ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাত দিন।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ রোজার ঈদ হতে পারে। এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।

এর মধ্যে ২১ মার্চ ঈদের সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।

সম্পর্কিত