Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালের ৬ আসনে ছয়জনের মনোনয়ন বাতিল, স্থগিত ১০

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৫: ১২
বরিশালের ৬ আসনে ছয়জনের মনোনয়ন বাতিল, স্থগিত ১০

বরিশালের ছয়টি সংসদীয় আসনের ৪৮ টি মনোনয়নপত্রে বাছাই শেষে ছয়জনের প্রার্থিতা বাতিল এবং ১০ জনের স্থগিত করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শুক্রবার ও আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যাচাই-বাছাই কার্যক্রম হয়।

গতকাল শুক্রবার মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিন বরিশাল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী একেএম মাহবুব আলমের মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় তা বাতিল হয়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিকভাবে না দেওয়ায় তারও মনোনয়নপত্র বাতিল হয়।

Advertisement
Advertisement
Advertisement
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলtasnim jara

প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে সদর আসনে বাসদের মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। এছাড়া আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০ (বি) ফরম সংযুক্ত না করা ও ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়।

দ্বিতীয় দিন শনিবার বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার খানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মুলাদী উপজেলা বিএনপির সাবেক এই সভাপতির মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় তা বাতিল করা হয়।

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধTarique Rahman_BNP

একই আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইকবাল হোসেন, ফকরুল আহসানের মনোনয়নপত্রে দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় বাতিল করা হয়। জাপার অপর প্রার্থী সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মনোয়ন স্থগিত রাখা হয়েছে।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জাসদের প্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় বাতিল করা হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদের আয়কর নিয়ে আপত্তি ওঠায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এছাড়া জামায়াত প্রার্থী আবদুল মান্নান, এনপিপি প্রার্থী সাহেব আলী, জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিল ও বাংলাদেশ কংগ্রেস পার্টির আবদুল হকের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে। এছাড়া বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াত প্রার্থী কামরুল ইসলামের আয়কর রিটার্ন ও হলফনামায় গরমিল থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বলেন, “যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তাদের বিষয়ে যাচাই বাছাই করে আগামীকাল রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিষয়: প্রার্থীনির্বাচনবরিশালত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটস্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক