Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বড় ঋণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৫: ০২
বড় ঋণের নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প খাতে অর্থায়ন সহজ করতে বড় ঋণসংক্রান্ত কিছু নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন নির্দেশনা অনুযায়ী, একটি গ্রাহক, প্রতিষ্ঠান বা গ্রুপের বিপরীতে ব্যাংকগুলো এখন মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ ও গ্যারান্টি-ভিত্তিক দায় রাখতে পারবে। এই সুবিধা ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

২০২২ সালের নিয়ম অনুযায়ী, সরাসরি ঋণের ক্ষেত্রে এ সীমা ছিল মূলধনের ১৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এলসি (লেটার অব ক্রেডিট) ও ব্যাংক গ্যারান্টির মতো নন-ফান্ডেড দায় হিসাবের নিয়মও সহজ করা হয়েছে। আগে এসব দায়ের ৫০ শতাংশ বড় ঋণের হিসাবে ধরা হতো। এখন তা কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই সুবিধা ২০২৭ সালের জুন পর্যন্ত থাকবে। এরপর ধাপে ধাপে হার বাড়ানো হবে। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৩০ শতাংশ, ২০২৮ সালে ৪০ শতাংশ এবং ২০২৯ সালে ৫০ শতাংশ ধরা হবে। ২০৩০ সাল থেকে আগের নিয়ম পুরোপুরি কার্যকর হবে।

ভোটার বাড়ল ৬ লাখ, মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখelection-comission

খেলাপি ঋণের হার অনুযায়ী বড় ঋণের সীমাও নতুন করে নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যাংকের খেলাপি ঋণ কম, তারা তুলনামূলক বেশি বড় ঋণ দিতে পারবে। আর যেসব ব্যাংকের খেলাপি ঋণ বেশি, তাদের ক্ষেত্রে সীমা কঠোর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশ বা তার কম হলে তারা মোট ঋণের ৫০ শতাংশ পর্যন্ত বড় ঋণ রাখতে পারবে। খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি হলে এই সীমা নেমে আসবে ৩০ শতাংশে।

তবে কোনো অবস্থাতেই একটি ব্যাংকের মোট বড় ঋণের পরিমাণ তার মূলধনের ৬০০ শতাংশের বেশি হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংশোধিত এই নিয়ম ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর ২০২২ সালের আগের নিয়ম আবার চালু হবে।

বিষয়: আন্তর্জাতিকবাণিজ্যবাংলাদেশ ব্যাংকঋণ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।