Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না ইসমাইলের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৫
এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না ইসমাইলের
নিহত ইসমাইল হোসেন। ফাইল ছবি

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গতকাল শুক্রবার ইসমাইল হোসেনের (৫০) মুখে স্কচটেপ পেঁচানো ও রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। হত্যার আগে তার মুখে ঘুষি মারা হয়। তার সাথে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিতে অপহরণ করে নির্যাতন করা হয়েছে। পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এমনটি ধারণা তার পরিবারের।

Advertisement
Advertisement
Advertisement

বনানী থানার কনস্টেবল মোস্তাফিজুর রহমান চরচাকে বলেন, “তার সাথে টাকা ছিল সাড়ে পাঁচ লাখ। তার নিকট থেকে মনে হয় টাকা নিতে চেয়েছে। টাকা না দেওয়ায় মারধর করছে। পরে মুখে টেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে মারছে। মোবাইল টাকা সব নিয়ে ঘাতক চলে গেছে।”

ইসমাইল হোসেন সপরিবারে পাঁচ বছর ধরে গাজীপুর কোনাবাড়িতে ভাড়া থাকতেন। ইসমাইল একটি সুতার কারখানার নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। নয় মাস কোমরের হাড়ের সমস্যার কারণে পরিবারের কথায় চাকরি ছেড়ে দেন। এর আগে নিজ এলাকায় মুদির দোকান দিয়ে লোকসান করে গাজীপুর চলে আসেন।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহের পরিচয় মিলেছেdeadbody-recover-from-elevated-expressway

নিহত ইসমাইলের মেয়ে শারমিন আক্তারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর বিয়ের কথা শুরু হয়। মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে চার মাস আগে গ্রামের বাড়ি জামালপুরের জমি বিক্রি করতে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার জমি বিক্রি করে সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে দিবাগত রাত সাড়ে ৩টায় গ্রামের বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে রাত সাড়ে ১১টায় ছেলের সাথে ফোনে এর কিছুক্ষণ পর স্ত্রী ও মেয়ের সাথে ভিডিও কলে কথা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এসব তথ্য চরচাকে নিশ্চিত করেছেন নিহত ইসমাইলের ছেলে মোহাম্মদ হাসান।

এ ঘটনায় হাসান বাদি হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ শনিবার বিকেল ৩টায় ময়নাতদন্ত শেষে ইসমাইলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এসব গাড়ি আটক করা সম্ভব হলে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।”

বিষয়: বনানীহত্যাকাণ্ডহত্যারাজধানীএলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।