Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি, সংসদীয় কমিটির বৈঠক ছাড়ল বিরোধীরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ৩৯
মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি, সংসদীয় কমিটির বৈঠক ছাড়ল বিরোধীরা
বাংলাদেশের সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ নিয়ে আপত্তি জানিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক বর্জন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দল।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মানবাধিকার কমিশন বিলের আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সদস্যরা। তবে সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আলোচনায় তারা অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠক থেকে বেরিয়ে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র মো. নাজিবুর রহমান। তিনি বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়ার সময় আইনটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার কথা বলা হয়েছিল। কিন্তু সংসদে উত্থাপিত নতুন বিলে সে লক্ষ্য প্রতিফলিত হয়নি।”

নাজিবুর রহমানের ভাষ্য, প্রস্তাবিত আইন আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এতে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম আরও দুর্বল হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দেশে সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রীamin-ur-rashid

তিনি বলেন, “বিলটি নিয়ে সংসদীয় কমিটির সদস্যদের বিস্তারিতভাবে মতামত দেওয়ারও সুযোগ রাখা হয়নি।”

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে বিলটি পরীক্ষা করে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

নাজিবুর রহমান বলেন, “এত অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ বিল পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনার কারণে কমিটির স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকছে না।”

“সংসদীয় কমিটিকে রাবার স্ট্যাম্পের মতো করে ফেলা হয়েছে,” বলেন তিনি।

এর প্রতিবাদেই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাজিবুর রহমান।

নাজিবুর রহমান বলেন, “আইনটি নিয়ে বিরোধী দলের কোনো পর্যায়েই যুক্ত থাকার সুযোগ নেই। ফলে এর প্রক্রিয়ায় অংশ নিয়ে তারা কোনো দায়ও নিতে চান না।”

প্রস্তাবিত আইনের সমালোচনা করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে জনগণের সুরক্ষার বিষয়টি বিলে যথাযথভাবে রাখা হয়নি। এই কালো আইন, এই আইনের কোনো প্রক্রিয়া, এই আইন পাসের কোনো প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত থাকতে চাই না। এর কোনো দায়ভার আমরা নিতে চাই না।”

বিষয়: কমিটিমানবাধিকারসংসদ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।