Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায় জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৩: ৩৭
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায় জামায়াত
জামায়াতে ইসলামীর লোগো

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই বিধানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, “নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো? এবং উইদ আউট এনি ডিসকাশন উইদ স্টেকহোল্ডার?”

তিনি আরও বলেন, “এই প্রথমবারের মত উনারা (কমিশন) এটা অ্যাপ্রুভ করেছেন। এবং এটা যুক্তি দিয়েছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তারা পলিটিসাইজ হয়। নানান রকম যুক্তি তারা দিয়েছেন। সবাই আমরা ভোটার। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোন বিধিনিষেধ আরোপ করেননি।”

Advertisement
Advertisement
Advertisement

পরওয়ার বলেন, তারা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন।

চিঠিতে জামায়াত জানিয়েছে, নির্বাচন কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে অযোগ্য ঘোষণা করে একটি প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত এই বিধান কার্যকর হলে দেশের প্রায় ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষক-কর্মচারী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবেন।

চিঠিতে বলা হয়, “যা সাংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ এ বর্ণিত সমতা ও বৈষম্যহীনতার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই আমরা মনে করি, প্রস্তাবিত বিধানটি পুনর্বিবেচনা করে প্রত্যাহার যা সংশোধন করা প্রয়োজন, খাতে যোগ্য নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ থাকে।”

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে মো. সামসুল আলমের নিয়োগের বিষয়েও আপত্তি জানিয়েছে জামায়াত।

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি মোশাররফ হোসাইনnew-cid-cheif

চিঠিতে বলা হয়েছে, “সরকার কর্তৃক নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে অতি সম্প্রতি মো. সামসুল আলমের নিয়োগের বিষয়টি আমাদের সৃষ্টিগোচর হয়েছে। একটি রাজনৈতিক দলের সাথে সামসুল আলমের সম্পৃক্ততার বিষয়টি ইতোমধ্যে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সম্পর্কে জনমনে প্রশ্ন ও আস্থাহীনতা তৈরি করেছে বিধায় উক্ত নিয়োগটি বাতিল করা প্রয়োজন বলে আমরা মনে করি।”

চিঠিতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণবিধিমালার বিষয়েও নিজেদের মতামত তুলে ধরে জামায়াত। দলটি জানিয়েছে, খসড়া আচরণবিধিমালায় উত্থাপিত বিষয়গুলোর যৌক্তিক সমাধান প্রত্যাশা করে তারা।

বিষয়: স্থানীয় সরকারশিক্ষকসিইসিনির্বাচননির্বাচন কমিশনরাজনৈতিক দলজামায়াতে ইসলামী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প