Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ১৭ প্রাণহানি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৯
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ১৭ প্রাণহানি

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে হওয়া আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, হেরাত প্রদেশের কাবকান জেলায় বৃহস্পতিবার একটি বাড়ির ছাদ ধসে পড়ায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন বলে জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, সোমবার থেকে বন্যাকবলিত জেলাগুলোতে হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া বৈরী আবহাওয়া মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।

হাম্মাদ বলেন, বন্যায় নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, গবাদিপশু মারা গেছে এবং প্রায় এক হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগে থেকেই ঝুঁকিতে থাকা শহর ও গ্রামীণ এলাকার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement
ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৯ ফ্লাইটShahjalal

প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মতো আফগানিস্তানও চরম আবহাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যা এখানে নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। কয়েক দশকের যুদ্ধবিগ্রহ, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই দুর্যোগের তীব্রতা আরও বেড়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মাটির তৈরি বাড়িগুলো এই ভয়াবহতা ঠেকানোর জন্য মোটেও যথেষ্ট নয়।

গত আগস্টে পাকিস্তান সীমান্ত-সংলগ্ন আফগানিস্তানে ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। সে সময় নানগারহার প্রদেশে আকস্মিক বন্যার কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়।

জাতিসংঘ এবং অন্যান্য দাতা সংস্থাগুলো চলতি সপ্তাহে সতর্ক করে বলেছে, ২০২৬ সালেও আফগানিস্তান বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের দেশ হিসেবে থেকে যাবে। গত মঙ্গলবার জাতিসংঘ ও তার সহযোগী সংস্থাগুলো দেশটির প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি সহায়তার জন্য ১৭০ কোটি ডলারের একটি তহবিল আহ্বান করেছে।

বিষয়: তুষারপাতআহতবৃষ্টিআফগানিস্তানবন্যামৃত্যু
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।