Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২১: ৫৫
ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?
সুইডিশ গ্রিপেন ফাইটার জেট। ছবি: এক্স

যুদ্ধবিমানগুলো ৪.৫ প্রজন্মের। মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে মাটিতে মিসাইল ছুড়তে পারে। তবে এগুলো সিঙ্গেল ইঞ্জিন, ওজনে হালকা, রক্ষণাবেক্ষণের খরচও কম। অর্ধেক সিংহ, অর্ধেক ঈগলের রূপকথার চরিত্র গ্রিফিনের সুইডিশ শব্দ ‘গ্রিপেন’ হচ্ছে এই যুদ্ধজাহাজগুলোর নাম।

Advertisement
Advertisement
Advertisement

যুদ্ধজাহাজগুলোও আকারে ছোট, তবে গতি বেশি। করভেট যুদ্ধজাহাজগুলো মূলত প্যাট্রোলিংয়ের কাজে বেশি ব্যবহৃত হয়।

এমনই কিছু গ্রিপেন যুদ্ধবিমান আর করভেট যুদ্ধজাহাজকে ফিনল্যান্ডের সীমানায় পাঠিয়েছে সুইডেন। অন্তত এ বছরের শেষ পর্যন্ত ফিনল্যান্ডের সীমানায় নজরদারি ও সুরক্ষার কাজে যুক্ত হবে এই সমরযানগুলো, আজ শুক্রবার এক বিবৃতিতে এমনই জানিয়েছে ফিনল্যান্ডের প্রতিরক্ষাবাহিনী।

‘সুইডিশ যানগুলোর কারণে আমাদের আকাশপথের নজরদারি বিশেষভাবে শক্তিশালী হয়ে উঠবে। এতে ফিনিশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব যুদ্ধযানগুলোকে আলাদা করে রাখা যাবে, যাতে আগ্রাসন বা এরকম কোনো ঘটনা ঘটলে সেগুলো দিয়ে জবাব দেওয়া যায়’ – বিবৃতিতে লিখেছে ফিনল্যান্ডের মিলিটারি।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়ার সঙ্গে ১৩৪০ কিলোমিটারের সীমান্ত আছে ফিনল্যান্ডের।

🚨 BREAKING — 🇸🇪 Sweden is deploying military assets to Finland

Sweden will deploy Gripen fighter jets, corvettes and military personnel to Finland for surveillance and territorial protection through at least the end of 2026, following a request from Helsinki.

The move comes… pic.twitter.com/oN6L0vEyTJ

— Intelligence FRONT (@intelligencefnt) August 28, 2026

দুই প্রতিবেশি দেশ ফিনল্যান্ড ও সুইডেন হচ্ছে ন্যাটোর সর্বশেষ, অর্থাৎ ৩১ ও ৩২তম সদস্য দেশ। দুই দেশের মধ্যে আগে থেকেই দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি কার্যকর রয়েছে।

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী প্যাল জনসন রয়টার্সকে বলেছেন, “নিরাপত্তা পরিস্থিতি যেভাবে ক্রমেই খারাপ হচ্ছে, তার প্রেক্ষিতে ফিনল্যান্ডের দিক থেকে তাদের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করার লক্ষ্যে একটা অনুরোধ এসেছিল। সুইডেন সে অনুরোধে সাড়া দিয়েছে।”

প্যাল জনসন এটাও জানিয়ে দিয়েছেন যে, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি অনুযায়ী, ফিনল্যান্ডের সীমানায় কোনো আগ্রাসনের ঘটনা ঘটলে সেটার জবাব দেওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডের সঙ্গে লড়বে সুইডেনের সশস্ত্রবাহিনী। এও বলেছেন, যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে যুদ্ধ করার ক্ষমতাসম্পন্ন জাহাজ পাঠানোর পাশাপাশি ফিনল্যান্ডের সীমানায় মাটিতে থাকা অ্যান্টি-ড্রোন সিস্টেম জোরদার করতেও সাহায্য করবে সুইডেন।

ন্যাটো ৩.০: বৈশ্বিক ভূরাজনীতির এক নতুন সমীকরণnato 3.0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাম্প্রতিক সময়ে ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার আকাশসীমানায় মিলিটারি ড্রোনের উপস্থিতি দেখা গেছে। এতে ইউক্রেন যুদ্ধটা রাশিয়ার উত্তর দিকের সীমান্তবর্তী ন্যাটো সদস্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে কি না– এই আশঙ্কা বেড়ে গেছে। ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ান অংশের বাল্টিক সাগরে অবস্থিত তেলবাহী জাহাজের বন্দরগুলোতে হামলার পরিমাণ বাড়িয়েছে, কিন্তু তাদের কিছু ড্রোন লক্ষ্যচ্যুত হয়ে প্রতিবেশি দেশগুলোতে নিরাপত্তা হুঁশিয়ারির জন্ম দিয়েছে।

সুইডেন যেদিন ফিনল্যান্ডে সমরযান পাঠানোর বিবৃতি দিয়েছে, সেদিনই অর্থাৎ, শুক্রবার– গ্রিপেন যুদ্ধবিমানের প্রস্তুতকারক সুইডিশ কোম্পানি এসএএবি জানিয়েছে, তাদের তৈরি করা বহনযোগ্য এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ‘আরবিএস সেভেনটি এনজি’র জন্য ফিনল্যান্ডের দিক থেকে অনেক অর্ডার এসেছে, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ ডলার।

বিষয়: ফিনল্যান্ডসুইডেনরাশিয়া–ইউক্রেন যুদ্ধরাশিয়াইউক্রেন যুদ্ধইউক্রেনন্যাটোযুদ্ধবিমান
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প