Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সন্দেহে আতঙ্ক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৪: ২৭
মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সন্দেহে আতঙ্ক
মিরপুর ১০ স্টেশনে পাওয়া শপিংব্যাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ফেলে রাখা একটি বস্তা এবং শপিংব্যাগকে ঘিরে বোমা আতঙ্ক তৈরি হয়েছে। আজ শনিবার দুপুরে পৌনে ১টার দিকে দুই স্টেশনে বস্তা ও শপিংব্যাগটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

খবর পেয়ে তেঁজগাও এবং মিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল দুটি ঘিরে রাখে। এরই মধ্যে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, ফার্মগেটে পাওয়া বস্তার ভেতরে কোনো বিস্ফোরক নেই।

ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সিঁড়ির পাশে ওঠানামার নির্দেশনামূলক বোর্ডের ওপরে বস্তাটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় মেট্রোরেল কর্তৃপক্ষের। তারা তাৎক্ষণিকভাবে তেজগাঁও থানা-পুলিশকে খবর দেয়। পরে পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ।

লোহিত সাগর বাঁচাতে কেন জোট বানাচ্ছে সৌদি?Red sea

দুপুর ২টার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা চরচাকে বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট ফার্মগেট স্টেশনের বস্তাটি পরীক্ষা করে দেখেছে। বস্তাটিতে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, মিরপুর-১০ নম্বর স্টেশনের নিচে শপিংব্যাগ পাওয়ার তথ্য চরচাকে নিশ্চিত করেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার। তিনি জানান, দুপুর পৌনে ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তবে ব্যাগে কী আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি মেট্রোরেলের মতিঝিল স্টেশনের নিচ থেকে ছাতা আকৃতির একটি বোমা পাওয়া যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।

বিষয়: পুলিশঅপরাধরাজধানীঢাকামেট্রোরেল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক