
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা নগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। আজ রোববার লবণচরা থানার রায়পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব।
আটকরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জের বকুলতলা উপজেলার বাসিন্দা মো. সুজন (৩৮) ও বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মো. নান্না ব্যাপারী (৫৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানির তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এ সময় নান্না ব্যাপারীর বসতঘর তল্লাশি করে সুজন ও ইলিয়াস সরদারের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করে র্যাব।পরবর্তীতে তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা মহানগরীসহ পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প