সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: বিরোধীদলীয় নেতা শফিকুর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: বিরোধীদলীয় নেতা শফিকুর
বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। ছবি: ফেসবুক

বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, “রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল বলে আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, আর আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাই না এলে কি আমরা এটা হতে পারতাম?”

তারেক রহমান বলেন, “তাই আমাদের অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে ও সম্মান করতে হবে। এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, সেগুলো বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব। আর সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব–কিন্তু ছেড়ে দেব না।”

আজ বুধবার সকালে শফিকুর রহমান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। রাজধানীর মনিপুর এলাকায় আজ এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এসব মন্তব্য করেন তিনি।

এ সময় জামায়াত আমির সাংবাদিকদের বলেন, “আমরা যদি আন্তরিক হই ও নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তবে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বার্তা দেওয়ার মাধ্যমে আমার প্রিয় এলাকাবাসী ও সহকর্মীগণকে বলব, আজ এটা লোক দেখানো নয়, আজ কেবল শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হবে। এক ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বে।”

তিনি বলেন, “আমি চাই, আজ থেকে মিরপুর এলাকা একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠুক। এ কাজ করতে আমরা সরকারি ফান্ডের জন্য অপেক্ষা করব না। তবে আমার দাবি থাকবে–এই এলাকাকে যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা না হয়।

এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদসহ বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্পর্কিত