
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আপনারা জানেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে আমি যেসব পদ ও সদস্যপদে ছিলাম, সেগুলো থেকে পদত্যাগ করেছি। এখন আমি সম্পূর্ণভাবে নির্দলীয় একজন ব্যক্তি।”
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ দরবারে তিনি এই কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “আমার একটাই উদ্দেশ্য ও একটাই লক্ষ্য, আমার দেশ এবং দেশের মানুষ।” এ সময় তিনি দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি দেশের প্রতিষ্ঠাতা নেতাদের অবদানের কথাও স্মরণ করেন। পাশাপাশি বঙ্গভবনে দায়িত্ব পালন করা পূর্ববর্তী রাষ্ট্রপতিদের অবদানের কথাও উল্লেখ করেন।বঙ্গভবনকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ তিনি বলেন, “আমাদের দায়িত্ব হবে একসঙ্গে কাজ করা, যাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে পারি।”
রাষ্ট্রপতি কর্মকর্তা ও কর্মচারীদের দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
পেশাদার আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও তা ধরে রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, “বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসংক্রান্ত সব বিষয় কঠোরভাবে গোপন রাখতে হবে, যাতে কোনোভাবেই জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়।”
রাষ্ট্রপতি সরকারি অর্থ ও সম্পদের দায়িত্বশীল ও স্বচ্ছ ব্যবহারের আহ্বানও জানান। তিনি বলেন, “সরকারের সব ব্যয় সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে করতে হবে”।
তিনি সরকারি কর্মচারীদের ব্যক্তিগত শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক মূল্যবোধ ধরে রাখা এবং উত্তম চরিত্র গঠনে সচেষ্ট হওয়ারও আহ্বান জানান।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প