Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢামেকে শিশু পাচারের সময় আটক দুই নারী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০: ০২
ঢামেকে শিশু পাচারের সময় আটক দুই নারী

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক পাচারের চেষ্টা করায় দুই নারীকে আটক করেছে আনসার সদস্যরা।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার হাসপাতালের ওয়ার্ডের সামনে থেকে শিশুটিকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে আনসার সদস্যরা দুই নারীকে আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

ঢামেক আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন বলেন, “১০৬ নম্বর ওয়ার্ড থেকে একটি নবজাতককে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যরা তাদের থামাতে গেলে তারা অসংলগ্ন বক্তব্য দিতে থাকে। পরে জিজ্ঞাসাবাদে শিশুটিকে ৫০ হাজার টাকায় বিক্রি করার পরিকল্পনার কথাও স্বীকার করে।”

আলমগীর হোসেন জানান, ‘নাহার মেডিকেল সেন্টার’-এর মালিক নাহার ও তার বোন হাসিনা এক নারীকে টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অন্যত্র বিক্রি করার চেষ্টা করছিলেন। কমিলা বেগম গত ২৯ নভেম্বর সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন।

Advertisement
Advertisement
Advertisement

প্লাটুন কমান্ডার আলমগীর আরও বলেন, “ভুক্তভোগী নারী জানান, অস্ত্রোপচারের জন্য তাকে ২২ হাজার টাকা খরচ করতে হয়েছে। এরপর শিশুটি বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কথা তিনি জানতে পারেন। তবে পরবর্তীতে সন্তানটি দিতে রাজি না হওয়ায় পাচারকারীরা নবজাতককে দুধ খেতেও দিচ্ছিল না।”

অন্যদিকে, আটক নাহারের ছেলে ফাহিমের দাবি, “ওই নারী অত্যন্ত অসহায়। আমরা তাকে বাসায় রেখে দেখাশোনা করতাম। পরে অসুস্থ হয়ে পড়লে ঢামেকে ভর্তি করি। আমার মা ও খালা শিশু পাচার চক্রের সদস্য নন। তাদের ফাঁসানো হয়েছে।”

ঘটনাটিতে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়: ঢামেকপাচারআটকআনসারশিশু
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক