Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চায় ইংল্যান্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৬: ৩৭
টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চায় ইংল্যান্ড

সেই ২০১০ সালের সফরের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে আর যাওয়া হয়নি বাংলাদেশের। তবে আইসিসির বর্তমান এফটিপির বাইরে গিয়ে বাংলাদেশকে আতিথেয়তা দিতে চাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। নাজমুল হোসেনের দলের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলার চিন্তা করছে ইসিবি, এমনটাই জানাচ্ছে ইংল্যান্ডের শীর্ষ সংবাদমাধ্যমগুলো।

Advertisement
Advertisement
Advertisement

ব্রডকাস্টারের সঙ্গে চুক্তি অনুযায়ী ইংল্যান্ডকে প্রতি গ্রীষ্মে ঘরের মাঠে ছয়টি টেস্ট খেলতে হয়। আগামী গ্রীষ্মে পাঁচ ম্যাচের অ্যাশেজ শুরুর আগে সেই সূচিতে একটি ম্যাচের জায়গা রয়ে গেছে। শুরুতে পাকিস্তানকে বিবেচনা করা হলেও পরে তা ভেস্তে গেছে। এরপরই একটি টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যোগাযোগ করে ইসিবির সঙ্গে।

বিসিবির একজন কর্মকর্তা চরচাকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের কাছে একটা প্রস্তাব এসেছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি। প্রাথমিক একটা আলোচনা হয়েছে। সামনের এক বছর অনেক ব্যস্ত সূচি আমাদের, আবার বিশ্বকাপও আছে। সবদিক ভেবেই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

ইসিবির দেওয়া প্রস্তাবটি যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় তাহলে, ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। দেশটিতে তারা সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিল ২০১০ সালে।

Advertisement
Advertisement
Advertisement
ক্রিকেটে ভারতের এই বাজে অবস্থা কেন?India cricket-1

এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে লর্ডসের নাম আসছে। অ্যাশেজে টেস্ট না পাওয়ায় বাংলাদেশ ও ইংল্যান্ডের সম্ভাব্য একমাত্র টেস্টের ভেন্যু হিসেবে লর্ডসকেই এগিয়ে রাখা হচ্ছে।

এখানে মজার ব্যাপার হলো, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ম্যাচে মাঠে নামবে তারা।

এর আগে একমাত্র যে টেস্ট, সেটার প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছে বাংলাদেশকে। ম্যাচটি ইংল্যান্ডের জন্য কার্যত অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবেও কাজ করবে।

টেস্টে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ এখন সমীহ জাগানো দল। সম্প্রতি তারা পাকিস্তানকে ঘরে-বাইরে টানা চার টেস্টে হারানোর কীর্তি গড়েছে । তাই ইংল্যান্ড স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতির জন্য নাজমুল-লিটনদের বিপক্ষে খেলতে আগ্রহী হয়েছে।

ইংল্যান্ড ও বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজটি হয়েছিল ২০১৬ সালে। ঢাকায় সেবার প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজটি ১-১ ড্র হয়।

বিষয়: টেস্ট সিরিজবাংলাদেশবিসিবিইংল্যান্ড ক্রিকেটইংল্যান্ডইসিবিটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।