রাজশাহী প্রতিনিধি

তেল বিক্রিতে অনিয়ম, মজুতের হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলার দারুশা কর্ণহারে মতিউর ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটি কোনো ধরনের প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। এছাড়া গ্রাহকদের তেল দেওয়ার পর রসিদ দিচ্ছিল না। এছাড়া তাদের কাছে প্রয়োজনীয় তথ্যের কোনো আপডেটও পাওয়া যায়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান জানান, পাম্প কর্তৃপক্ষের কাছে তেলের মজুত সংক্রান্ত হালনাগাদ তথ্যও ছিল না। তারা যে পরিমাণ তেল মজুত আছে বলে দাবি করছিল, তা যাচাই করার মতো কোনো ব্যবস্থা সেখানে পাওয়া যায়নি।
এসব অনিয়ম ও ভোক্তা অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে মতিউর ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় ম্যাজিস্ট্রেট।