Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাষ্ট্রপতি জিয়া হত্যার তদন্ত প্রতিবেদন ৪৫ বছর পর উন্মোচিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৪: ১৬
রাষ্ট্রপতি জিয়া হত্যার তদন্ত প্রতিবেদন ৪৫ বছর পর উন্মোচিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ছবি: বাসস

১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থান চেষ্টায় চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হত্যা তদন্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার গঠন করেছিলেন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কিন্তু সেই কমিটির প্রতিবেদন গত ৪৫ বছরেও প্রকাশিত হয়নি। সম্প্রতি সেই অপ্রকাশিত তদন্ত প্রতিবেদনটি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। আজ বুধবার সে বিষয়ে ডেইলি স্টার একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে এসেছে তদন্তের বিভিন্ন দিক। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে কমিশনের দায়িত্ব ছিল হত্যাকাণ্ডের পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল কি না এবং এর সাথে জড়িতদের উদ্দেশ্য ও পরিকল্পনা উন্মোচন করা। তবে সেই তদন্তের উল্লেখযোগ্য এবং বিতর্কিত দিকও তুলে ধরেছে ডেইলি স্টার। সেটি হচ্ছে, কার্যপরিধির পরিবর্তন।

তদন্ত চলাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ষড়যন্ত্র সংক্রান্ত অংশটি তদন্তের পরিধি থেকে বাদ দিয়েছিল। ফলে কমিশনের কাজ শুধু রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলোর ব্যর্থতা এবং প্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা মূল্যায়নের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল।

জিয়া হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, সামনে নতুন প্রশ্নWhatsApp Image 2026-07-17 at 12.47.01

তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদসহ ৬২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে কমিশন দেখতে পায় যে, রাষ্ট্রপতির নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল ও শিথিল ছিল।

Advertisement
Advertisement
Advertisement

সার্কিট হাউসে পর্যাপ্ত অস্ত্রসজ্জা থাকা সত্ত্বেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি।

চট্টগ্রাম সার্কিট হাউস। ফাইল ছবি
চট্টগ্রাম সার্কিট হাউস। ফাইল ছবি

কমিশনের প্রতিবেদনে হামলাকারীদের এই সাফল্যকে জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি “ভিনি, ভিডি, ভিসি” (এলাম, দেখলাম, জয় করলাম) সঙ্গে তুলনা করা হয়েছে।

চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর এ বিষয়ে ডেইলি স্টারকে জানিয়েছেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই প্রতিবেদনটি কখনোই আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হয়নি বা আলোর মুখ দেখেনি।”

ফিরে দেখা: জিয়া হত্যাকাণ্ডziaur rahman

রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তদন্তে কমিশনটি গঠন করেন। সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল (যিনি পরে প্রধান বিচারপতি হন)। এ ছাড়াও ছিলেন খুলনার জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ।

তদন্ত প্রতিবেদনে ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবস্থানকালে তার সহকারীদের ভূমিকার বিষয়টি উঠে এসেছে। সে সময় চট্টগ্রামস্থ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মনজুরের ভূমিকা পর্যালোচনা করা হয়েছে। তবে জেনারেল মনজুরকে কী কারণে আটক করার পরও জিয়াহত্যার ২ দিনের মাথায় হত্যা করা হয়েছিল, সে বিষয়ে তদন্তের দায়িত্ব এই কমিশনের ছিল না।

৪৫ বছর পর দ্য ডেইলি স্টারের হাতে আসা এই প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক অন্ধকার অধ্যায়ের দিকে নতুন করে প্রশ্নের আঙুল তুলছে।

বিষয়: বিএনপিজিয়াউর রহমানরাষ্ট্রপতিতারেক রহমান
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।