
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যকে ‘তথ্যগতভাবে ভুল’ বলে মনে করছে বাংলাদেশ। এ বিষয়ে আজ মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির কাছে নিজেদের অবস্থান জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
গত ১৫ আগস্ট মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও 'বাঙালি' দাবি করে নতুন একটি বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনের বাসিন্দা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদেরই ফেরত নেওয়া হবে বলে এতে বলা হয়েছে।
মিয়ানমারের দেওয়া ওই বিবৃতিতে রাখাইন রাজ্যের ‘নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে’ বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা তিন লাখের কিছু বেশি ‘বাস্তুচ্যুত’ মানুষকে ফিরিয়ে নিতে ইচ্ছুক হওয়ার কথা যেমন বলা হয়েছে, তেমনি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া তালিকায় যে সংখ্যা উল্লেখ করা হয়েছে- তা নিয়ে আপত্তিও জানিয়েছে দেশটি।
এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে মিয়ানমার দাবি করেছে, যে জাতিগত নামে (রোহিঙ্গা) তাদেরকে পরিচয় করানো হচ্ছে সেই নামে কোনো গোষ্ঠী দেশটিতে নেই।
মিয়ানমারের দাবি, রাখাইন থেকে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত– এই তথ্যটি সঠিক নয়। আরসা সন্ত্রাসী হামলার আগে বুথিডং, মংডু এবং রাথেডং এলাকায় বাঙালি জনসংখ্যা ছিল ৭ লাখ ৪০ হাজারের বেশি। ঘটনার পর সেখানে ২ লক্ষের বেশি বাঙালি বাসিন্দা রয়ে গেছে। সেই হিসেবে ৫ লাখ ৪০ হাজারের বেশি বাঙালি বাংলাদেশে পালিয়ে গেছে বলে যাচাই-বাছাইয়ে দেখা গেছে। এই তথ্যের ওপর ভিত্তি করে স্পষ্ট হয় যে, রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ মিলিয়নের (১০ লাখ) বেশি বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল।
এর আগে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই বিবৃতিকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের রোহিঙ্গাদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)।
ইউসিআর বলেছে, মিয়ানমারের দেওয়া বিবৃতিটি ইতিহাস বিকৃত করার, রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় সংঘটিত অপরাধগুলোকে আড়াল করার এবং জবাবদিহির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে এড়িয়ে যাওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা।
প্রত্যাবাসনের যাচাইকরণ প্রক্রিয়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচ) তাদেরকে পরিচয় করানো হচ্ছে সেই নামে কোনো গোষ্ঠী দেশটিতে নেই।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প