Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রস্তাবিত জুয়া ও বেটিং আইন পুনর্বিবেচনার আহ্বান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৬: ০৯
প্রস্তাবিত জুয়া ও বেটিং আইন পুনর্বিবেচনার আহ্বান

দেশে অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে সরকারের বিশেষ আইন প্রণয়নের উদ্যোগকে নীতিগতভাবে স্বাগত জানালেও এর কয়েকটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠনটি মনে করে, অপরাধ দমনের উদ্দেশ্যে প্রণীত কোনো আইন নাগরিকের সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা এবং ন্যায়বিচারের নিশ্চয়তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ উদ্বেগ জানিয়েছে।

এইচআরএফবি জানায়, প্রস্তাবিত ‘বেটিং এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়ার ৩৯ (১) ও ৩৯ (২) ধারায় পর্যাপ্ত বিচারিক অনুমোদন ও জবাবদিহিতা ছাড়াই কেবল ‘বিশ্বাস’ বা ‘সন্দেহের’ ভিত্তিতে ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। এটি সংবিধানের ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৯ ও ৪৩ অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশ ও ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার পরিপন্থী এবং নজরদারীভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য ঝুঁকিপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

এছাড়া খসড়ার ৩৪ ও ৩৯ ধারায় তদন্ত, বিচার, তল্লাশি ও গ্রেপ্তারের প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইকে অন্তর্ভুক্ত করে বিশেষ ক্ষমতা প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। অতীতে এসব সংস্থার কার্যক্রম নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও বিতর্ক থাকায়, বিচারিক তদারকি ছাড়া এমন অতিরিক্ত ক্ষমতা প্রদান জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে।

একইসাথে খসড়ার ৩৬ ধারায় মোবাইল কোর্টকে যে ধরনের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে, তাও বিচারিক সুরক্ষাকে দুর্বল এবং অভিযুক্তের ন্যায্য শুনানির অধিকারকে সীমিত করার ঝুঁকি তৈরি করে।

এই পরিস্থিতিতে এইচআরএফবি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, খসড়া আইনটি জাতীয় সংসদে উপস্থাপনের আগে এই উদ্বেগজনক ধারাসমূহ পুনর্বিবেচনা, সংশোধন বা বাতিল করা হোক। একইসাথে আইনবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে উন্মুক্ত পর্যালোচনার মাধ্যমে খসড়াটিকে সংবিধান, উচ্চ আদালতের নির্দেশনা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিষয়: গোয়েন্দা সংস্থামোবাইল কোর্টমানবাধিকারজুয়াঅনলাইনঅপরাধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।