
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এখনো আরও আটজন নিখোঁজ রয়েছে বলে আজ বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, সর্বাধিক ৩৭ জনের মৃত্যু হয়েছে শিবসাগর জেলায়। এরপর চরাইদেও জেলায় ২০ জন এবং যোরহাট জেলায় ৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজ্যের ২৫টি জেলার মোট ২ হাজার ১৮৫টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। এতে ১১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তদের জন্য কর্তৃপক্ষ ২১৫টি ত্রাণশিবির স্থাপন করেছে। সেখানে ৭১ হাজার ৩১২ জন আশ্রয় নিয়েছে। এ ছাড়া, বন্যাকবলিত জেলাগুলোতে ১ হাজার ৭১৮টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ১ হাজার ৩৬৮টি বসতবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এ ছাড়া, আরও ১১ হাজার ৬৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, এখনো ৪৫ হাজার ৩৪১ হেক্টরের বেশি কৃষিজমি বন্যার পানিতে তলিয়ে রয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প