Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯: ১৯
গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মীর মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বত্তরা। এনসিপির ওই নেতাকে উদ্দেশ করে দুটি গুলিও ছোড়া হয় এসময়

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার গাজীপুর বাসন থানায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। হাবিবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করা হলেও তার শরীরে গুলি লাগেনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, “এনসিপি নেতা হাবিব চৌধুরী অনলাইনে তার মোটরসাইকেল বিক্রয়ের জন্য একটি বিজ্ঞাপন দিয়েছিল। অনলাইন থেকে তার মোটরসাইকেল ক্রয় করতে দুইজন যোগীতলা (দক্ষিণপাড়া) এলাকায় আসেন। পরে তারা মোটরসাইকেলটি চালানোর কথা বলে নিয়ে পালিয়ে যায়। এসময় হাবিব দৌড়ে তাদের ধরার চেষ্টা করলে দুর্বত্তরা গুলি ছোড়ে। তবে গুলি তার শরীরে লাগেনি।”

Advertisement
Advertisement
Advertisement

হারুন অর রশীদ আরও বলেন, “ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান চলমান রয়েছে। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, “এটি একটি পরিকল্পিত ঘটনা। জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো শহিদ হতেন। শহিদ হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক হাবিব চৌধুরীকেও একইভাবে গুলি করা হয়।”

জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং নির্দেশদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক।

বিষয়: মোটরবাইকএনসিপিগাজীপুরপুলিশচুরিগুলি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক