Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনের এআইকে টেক্কা দিতে জাকারবার্গ আনলেন ‘মিউজ গ্লিমার’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯: ৩০
চীনের এআইকে টেক্কা দিতে জাকারবার্গ আনলেন ‘মিউজ গ্লিমার’
ছবি: রয়টার্স

চীনের এআই মডেলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা বাড়াতে ওপেন-সোর্স বা ওপেন-ওয়েট এআই মডেলের ওপর থাকা বিধিনিষেধ কমানোর আহ্বান জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। স্থানীয় সময় গতকাল সোমবার নতুন একটি ওপেন-ওয়েট এআই মডেল প্রকাশের সময় তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

মেটার নতুন মডেলটির নাম ‘মিউজ গ্লিমার’। এটি অন্যান্য শীর্ষস্থানীয় এআই মডেলের তুলনায় আকারে অনেক ছোট। মূলত এজেন্টিক কাজের জন্য তৈরি করা মডেলটি একটি মাত্র গ্রাফিকস কার্ড ব্যবহার করে ম্যাক বা পিসিতেও চালানো যাবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্যবহারকারীদের নিজস্ব ডিভাইসে সরাসরি চালানো যায় এমন এআই ব্যবস্থার চাহিদা বাড়ছে। সেই বাজার ধরতেই মেটার নতুন মডেলটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে মেটা গত বছর বিপুল ব্যয়ে একটি নতুন ‘সুপারইন্টেলিজেন্স’ দল গঠন করে। নতুন মডেল প্রকাশকে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে চীনের ডিপসিক, মুনশট ও আলিবাবার মতো কোম্পানিগুলোও কম খরচে ব্যবহার করা যায় এমন উন্মুক্ত এআই মডেল তৈরি করছে। এতে এআই ব্যবহারের জন্য অর্থ নেওয়া মার্কিন কোম্পানিগুলোর ওপর চাপ বাড়ছে। চীনের মুনশট এআইয়ের ‘কিমি কে৩’-এর মতো উন্মুক্ত এআই মডেল এখন যুক্তরাষ্ট্রের বড় এআই কোম্পানিগুলোর নিজস্ব মডেলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

Advertisement
Advertisement
Advertisement

এআইয়ে দ্রুত এগোলেও ঝুঁকি সামলাতে পারবে চীন?China AI

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মার্কিন নীতিনির্ধারক চীনের উন্মুক্ত এআই মডেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন। তবে বিদেশি ওপেন-সোর্স এআই মডেলে প্রবেশাধিকার সীমিত করা কার্যকর সমাধান নয় বলে মন্তব্য করেন জাকারবার্গ।

এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে জানিয়েছে, নতুন এআই নিরাপত্তা কাঠামোর অধীনে আপাতত উন্মুক্ত মডেলগুলোকে সরকারি পরীক্ষার আওতায় আনা হবে না।

এই কর্মসূচির আওতায় কোম্পানিগুলো চাইলে নতুন ও অত্যাধুনিক এআই মডেল বাজারে ছাড়ার আগে ৩০ দিনের মধ্যে নিরাপত্তা পরীক্ষার জন্য জমা দিতে পারবে।

তবে এসব কঠোর প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচির ওপর অতিরিক্ত নির্ভর না করার পরামর্শ দিয়েছেন জাকারবার্গ। তার মতে, যুক্তরাষ্ট্রের এআই খাতে নেতৃত্ব ধরে রাখতে সরকার ও বেসরকারি কোম্পানিগুলোর আরও ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত এবং দ্রুত নতুন মার্কিন এআই মডেল বাজারে আনা দরকার।

বিষয়: চীনএআইমার্ক জাকারবার্গপ্রযুক্তিযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প