Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গ্রিনল্যান্ডের দাম ১০০ কোটি মার্কিন ডলার হতে পারে: পুতিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১: ২৩
গ্রিনল্যান্ডের দাম ১০০ কোটি মার্কিন ডলার হতে পারে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে রাশিয়ার কোনো মাথাব্যথা নেই। আমেরিকা ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান এই বিষয়টি তাদের নিজেদেরই সমাধান করা উচিত। তবে এ সময় দ্বীপটিকে নিয়ে দেশ দুটির ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে প্রথমবারের মতো জনসমক্ষে কথা বলতে গিয়ে পুতিন ইঙ্গিত দিয়েছেন, গ্রিনল্যান্ডের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় রাশিয়ার কোনো আপত্তি নেই। তার ধারণা, এই দ্বীপটির দাম ১০০ কোটি মার্কিন ডলার হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের দেশগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে, তা বেশ উপভোগ করছে মস্কো। যদিও এই পরিস্থিতির প্রভাব রাশিয়ার ওপর পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ আর্কটিক বা উত্তর মেরু অঞ্চলে রাশিয়ার আগে থেকেই শক্তিশালী উপস্থিতি রয়েছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ভ্লাদিমির পুতিন বলেন, “গ্রিনল্যান্ডে যা কিছু ঘটছে, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।”

Advertisement
Advertisement
Advertisement

পুতিন আরও বলেন, ডেনমার্ক সব সময় গ্রিনল্যান্ডকে একটি কলোনি বা উপনিবেশ হিসেবে দেখেছে এবং তাদের প্রতি বেশ কঠোর, এমনকি নিষ্ঠুর আচরণ করেছে। তবে সেটি সম্পূর্ণ আলাদা বিষয় এবং এখনকার দিনে এটি নিয়ে কারও তেমন আগ্রহ নেই।

গ্রিনল্যান্ড নিয়ে কী ভাবছেন পুতিন?putin

এদিকে, ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ইউরোপের কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও গতকাল সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না। ট্রাম্প ডেনমার্কের এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে চলা বিরোধ মেটাতে চুক্তি হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন।

মস্কোরও গ্রিনল্যান্ড নিয়ে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, ট্রাম্পের এমন মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিরক্ত হলেও তারা ট্রাম্পের ব্যক্তিগত সমালোচনা করা থেকে বিরত থেকেছে। কারণ, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সমঝোতার চেষ্টা করছেন। এমনকি ট্রাম্পের দাবির প্রতি রাশিয়া কিছুটা সহমর্মিতাও দেখিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছেন যে, সম্পদে ভরপুর বিশাল এই দ্বীপটি ডেনমার্কের কোনো ‘স্বাভাবিক অংশ’ নয়। উল্লেখ্য, গ্রিনল্যান্ডে আগে থেকেই মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।

এদিকে এ ধরনের ভূখণ্ড কেনাবেচার নজির টেনে ভ্লাদিমির পুতিন মনে করিয়ে দেন যে, ১৮৬৭ সালে রাশিয়া মাত্র ৭২ লাখ ডলারে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। এ ছাড়া ১৯১৭ সালে ডেনমার্কও তাদের ভার্জিন দ্বীপপুঞ্জ ওয়াশিংটনের কাছে বিক্রি করে দিয়েছিল।

আলাস্কার সেই দামকে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে ও গ্রিনল্যান্ডের বিশাল আয়তন ও সোনার দামের পরিবর্তন হিসাব করে পুতিন বলেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে প্রায় ১০০ কোটি ডলার খরচ হতে পারে। পুতিনের মতে, ওয়াশিংটন এই টাকা খরচ করার সামর্থ্য রাখে।

পুতিন বলেন, “আমার মনে হয়, তারা নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করে ফেলবে।”

বিষয়: রাশিয়াআমেরিকাডেনমার্কডোনাল্ড ট্রাম্পগ্রিনল্যান্ডভ্লাদিমির পুতিন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।