Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২০: ৩৭
উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে পাকিস্তানে যাচ্ছেন ইউজিসির ১৫ প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই পাকিস্তান সফরে যাবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ইউজিসি ভবনে পাকিস্তান হাই কমিশনের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ তথ্য জানানো হয়। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার তিন সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল।

বৈঠকে পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার জানান, আসন্ন এই সফরে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে। বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ‘উচ্চশিক্ষা কমিশন’-এ রূপান্তরের ফলে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন ও বৈপ্লবিক উন্নতি এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ পাবেন বাংলাদেশের প্রতিনিধিরা।

Advertisement
Advertisement
Advertisement

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, “পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনুধাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ও ইউজিসি উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করে না। বর্তমানে দেশে উচ্চশিক্ষার সংখ্যাগত অগ্রগতি অর্জিত হয়েছে, এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন।

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশটির পাবলিক ও প্রাইভেট উভয় খাতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

বিষয়: পাকিস্তানবাংলাদেশইউজিসিশিক্ষা
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক