Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পদত্যাগের খবর জানিয়ে এক্সে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৫: ৫৬
পদত্যাগের খবর জানিয়ে এক্সে যা লিখলেন ধর্মেন্দ্র প্রধান

তরুণদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই খবর জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

পোস্টে তরুণদের উদ্দেশে ধর্মেন্দ্র প্রধান বলেন, চার দশক ধরে তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষাসংস্কারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। একটি শক্তিশালী ও দূরদর্শী শিক্ষাব্যবস্থাই শক্তিশালী জাতির ভিত্তি বলে তিনি বিশ্বাস করেন। দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা তাদের রাজনৈতিক জীবনের নৈতিক প্রতিশ্রুতি। দূরদর্শী নেতৃত্বে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তবে গত ৩ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নিয়ে অনিয়মের বিষয় সামনে আসে। এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। পরীক্ষা বাতিল করে নতুন তারিখ ঘোষণা করা হয়। আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এই পুরো সময়ে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ছিল প্রধান অগ্রাধিকার। সরকার ও জেলা প্রশাসনের সহযোগিতায় গত ২১ জুন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগdharmendu-prodhan

শিক্ষামন্ত্রী আরও লেখেন, প্রথমদিন থেকেই তিনি পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন। পরীক্ষা মাফিয়াদের হাতে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস হতে দেবেন না বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। ১৬ জুলাই প্রকাশিত নিট-ইউজি ফলাফল সন্তোষজনক ছিল। কিন্তু এই সময়েও দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা বাধা সৃষ্টি ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

Advertisement
Advertisement
Advertisement

গত ১০ দিনের ঘটনাক্রম দেখে তার মন ভারাক্রান্ত উল্লেখ করে তিনি বলেন, এটি তার কাছে ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়।

ধর্মেন্দ্র প্রধান জানান, যন্তর মন্তর ও ভারতের অন্যান্য স্থানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিবেচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। মূলত দেশবিরোধী শক্তিগুলো সুযোগ নিতে না দেওয়া, জাতীয় ঐক্য বজায় রাখা এবং শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে রক্ষা করতেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

চিঠির শেষাংশে তিনি ভারতের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সহকর্মী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। ওড়িশার জনগণ ও ভারতের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণে ভবিষ্যতেও জগন্নাথদেবের আশীর্বাদে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে চিঠি শেষ করেন তিনি।

বিষয়: পদত্যাগআন্দোলনপ্রধানমন্ত্রীনরেন্দ্র মোদিএক্সভারতশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক