Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলবেন? কী বলছেন আনচেলত্তি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৫: ০৩
স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলবেন? কী বলছেন আনচেলত্তি

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে নেইমার মাঠে নামবেন—আগেই জানা গিয়েছিল। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি যা বলছেন, তাতে থাকছে কিছুটা ধোঁয়াশাও। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের খেলা নিয়ে ব্রাজিল কোচ যা বলেছেন, তাতে বেশ রহস্যই থাকছে।

Advertisement
Advertisement
Advertisement

নেইমার মাঠে নামলে এটি হবে ৩২ মাস পর ব্রাজিল জার্সিতে তার ফেরা। ২০২৩ সালে তাকে শেষবার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল। এরপর ফর্ম পড়েছে, চোটেও পড়েছেন, বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। ব্রাজিল দলের ড্রেসিং রুমেও ধীরে ধীরে দূরে সরে গেছেন।

তবুও এবারের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রেখেছেন আনচেলত্তি। ফিট নেইমারকে অবশ্য পাননি তিনি। ১৭ মে সান্তোসের হয়ে একটি ম্যাচে চোট পান, সেই চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ মিস করেছেন। শোনা গিয়েছিল রাউন্ড অব ৩২–এর আগে নাকি তিনি ফিরতে পারবেন না। তবে সবার স্বস্তি হয়ে এসেছিল ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষণাটি—স্কটল্যান্ডের বিপক্ষেই পাওয়া যাবে তাকে।

ব্রাজিল সমর্থকেরা আশায় বুক বেঁধেছেন। নেইমার ফিরবেন। বদলে যাবে ব্রাজিলের খেলা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আরও ক্ষুরধার হয়ে উঠবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কোচের সংবাদ সম্মেলনের অনেকটা অংশ জুড়েই রইলেন নেইমার।

Advertisement
Advertisement
Advertisement

আনচেলত্তির কথা, ‘‘নেইমার খেলার জন্য প্রস্তুত। এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন করেছে সে। নেইমারের কামব্যাকে আমরা খুবই খুশি, কারণ ওর মতো গুণমানের প্লেয়ার যে কোনও দলের জন্যই বড় আশীর্বাদ।”

কিন্তু নেইমার আসলেই খেলবেন কি না, তা নিয়ে আনচেলত্তি পরিস্কার করে কিছু বলেননি। উল্টো তিনি যা বলেছেন, সেটি নিয়ে দেখা দিয়েছেন ধোঁয়াশা, “নেইমার খেলুক আর না–ই খেলুক। তার অভিজ্ঞতা অনেক। সে এই অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগাভাগি করে নেয়। মাঠের বাইরে তার প্রয়োজনীয়তা সব সময়ই আছে।”

নেইমার শুরু থেকে খেলবেন, না বদলি হিসেবে মাঠে নামবেন, সে সব নিয়েও কিছু বলেননি আনচেলত্তি। তবে এতটুকু বলেছেন ৯০ মিনিট খেলার মতোই ফিট আছেন ব্রাজিল তারকা।

বিষয়: ব্রাজিল ফুটবলব্রাজিলফিফা বিশ্বকাপ ২০২৬নেইমারফিফা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক