Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমবাপ্পে নিশ্চিত মেসি আরও গোল করবেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৩: ২৭
এমবাপ্পে নিশ্চিত মেসি আরও গোল করবেন

মেটলাইফ স্টেডিয়ামেই ১৯ তারিখ ফিরতে চান এমবাপ্পে। আপাতত বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুট, কিংবা বল—কোনোটাই ফরাসি তারকাকে টানছে না। তার লক্ষ্য যেকোনো মূল্যে ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামা। বিশ্বকাপের ফাইনাল যে মেটলাইফেই।

Advertisement
Advertisement
Advertisement

সুইডেন কাল রক্ষণে দুর্ভেদ্য দুর্গ গড়েই মাঠে নেমেছিল। ৪৪ মিনিট পর্যন্ত এমবাপ্পে–দেম্বেলে–ওলিসেদের আটকে রাখার পরিকল্পনাও সফল হয়েছিল।

কিন্তু এমবাপ্পেকে আটকে রাখাটা যে কত কঠিন, সেটা অনেক দলই জানে। এমবাপ্পেকে আটকানোর চেষ্টা আর একটা ফেরারি গাড়িকে আটকানোর চেষ্টা একই কথা। সেটা সুইডেন পারেও নি। প্রথমার্ধের শেষ দিকে ভেঙে পড়ে সুইডেনের ব্রিটিশ কেচ গ্রাহাম পটারের প্রতিরোধ। দেম্বেলের পাস থেকে চার ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল পাঠিয়ে দেন গোলে। ডিফেন্ডাররা সবাই বোকা। ওটাই ছিল প্রতিপক্ষকে মানসিকভাবে গুঁড়িয়ে দেওয়ার শুরু।

প্রথম গোলটি এমবাপ্পের সামর্থ্যের প্রকাশ যদি হয়, তবে ৭৪ মিনিটে করা গোলটি এক কথায় শিল্প। সুইডিশ ডিফেন্সের ফাঁক গলিয়ে নিখুঁতভাবে বল বের করে এমবাপ্পে করেন নিজের দ্বিতীয় গোলটি।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপে সব মিলিয়ে এখনই ১৮টি গোলের মালিক রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার। মেসির ১৯ গোল ২৯ ম্যাচে, এমবাপের ১৮ গোল সেখানে ১৮ ম্যাচে। তিনি স্রেফ ফ্রান্সকে নকআউটে টেনে তুলছেন না, তিনি আসলে ছুটছেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা হওয়ার দিকে। জিদান-উত্তর কালের ফরাসি ফুটবলে তিনিই যে সেরা—এটা নিয়ে দ্বিমতের কোনো অবকাশই নেই।

কী এক অদ্ভুত শরীরী ভাষা প্রকাশ পায় তার মাঠে। তার ড্রিবলিং দেখে মনে হয় বলটাকে যেন যাদুমন্তর দিয়ে বশ করেছেন তিনি। গতি আর শক্তিই শুধু নয়, এমবাপ্পের স্টাইল এক ধরনের ঔদ্ধত্য আর অদ্ভুত সারল্যের মিশেল।

ম্যাচের পর এমবাপ্পেকে মিক্সড জোনে সাংবাদিকরা রেকর্ড–টেকর্ড নিয়ে কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। কিন্তু ফরাসি তারকা পাত্তাই দিলেন না ওসব রেকর্ডের কচকচানিকে, ‘আমার লক্ষ্য যতটা সম্ভব ভালো খেলা, ভালো খেললে ওসব রেকর্ড এমনিতেই এসে যাবে। মূল লক্ষ্যটা হচ্ছে, আগামী ১৯ জুলাই যেন এই মেটলাইফ স্টেডিয়ামে ফিরতে পারি।’

মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। দুই মহাতারকার লড়াইটা মন্দ হচ্ছে না। মেসিকে নিয়ে তার কথা, “আমি নিশ্চিত লিও (মেসি) আরও গোল করবে। আমি বেশি করে ভাবছি প্রতিপক্ষ নিয়ে। আমি আমার দেশের হয়ে ইতিহাস গড়তে চাই।”

বিষয়: কিলিয়ান এমবাপ্পেফুটবল২০২৬ বিশ্বকাপফ্রান্স ফুটবললিওনেল মেসি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।