Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২২: ৪৮
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগ
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে শিল্প খাত–সংশ্লিষ্ট ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা অভিজ্ঞতা বিনিময় করেন। সৌজন্য ছবি: আয়োজক

একাডেমিক শিক্ষা ও শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে ব্যবধান কমাতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার–বিয়ন্ড দ্য ক্লাসরুম’ শীর্ষক একদিনব্যাপী ইন্ডাস্ট্রি রেডিনেস উদ্যোগ চালু করেছে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এইউএসটিটিএএ)।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এম এইচ খান অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক শিক্ষার্থীদের বাস্তবধর্মী শিল্পজ্ঞান, পেশাদার মানসিকতা ও ক্যারিয়ার দক্ষতায় প্রস্তুত করা। উদ্যোগটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল টেক্স হিউ লিমিটেড। সহযোগিতায় কো-স্পন্সর হিসেবে এফসিএল এবং ইন্ডাস্ট্রি নলেজ পার্টনার হিসেবে ছিল অ্যাপারেল টাইমস বিডি (এটিবিডি)।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হক। অনুষ্ঠানে তিনি বলেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পোশাক শিল্পে সফল হতে পেশাদারত্ব, ধারাবাহিক শিক্ষা ও অভিযোজনক্ষমতা অপরিহার্য।” এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিল্প খাতের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফাইজুর রহমান। তিনি শিক্ষার্থীদের শিল্প প্রস্তুতি বাড়াতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ উদ্যোগের প্রশংসা করেন।

Advertisement
Advertisement
Advertisement

এইউএসটিটিএএ’র সাধারণ সম্পাদক এবং টেক্স হিউ ও এবিএমওআর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোর্শেদ আল আজিম ভবিষ্যৎ অ্যালামনাইদের চাকরির বাজারে প্রবেশের আগে শিল্প খাতের জন্য প্রস্তুত করাকেই সংগঠনের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

কর্মশালায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রেক্ষাপট, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল, স্পিনিং থেকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, মার্চেন্ডাইজিং, কমার্শিয়াল প্রক্রিয়া, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা, ক্যারিয়ার পরিকল্পনা ও সাক্ষাৎকার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এতে শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবী ও বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাইরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন সাকিব সাওরোয়ার, এম এম এ ইয়াসিন, কামরুজ্জামান রিয়াল, ইমরান খান ও গোলাম সারোয়ার অনিক।

বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ফারহাদুজ্জামান নয়ন এ উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

বিষয়: বিশ্ববিদ্যালয়বিজ্ঞপ্তিটেক্সটাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

    দৈনন্দিন বাজার সদাইকে আরও সহজ করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে যুক্ত করা হয়েছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ বা নির্দিষ্ট সংখ্যায় পণ্য কিনলে ফ্রি গিফটের মতো সুবিধা।

  • শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারের মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অব অ্যাসপিরেশনে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হয়।

  • মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

    সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে এনসিসি ব্যাংক। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

  • মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংকের শাখা উদ্বোধন

    মানিকগঞ্জে ঢাকা ব্যাংক পিএলসির ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট লায়াবিলিটি অফিসার শেখ আবদুল বাকির শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ এম মোস্তাফিজুর রহমান, ইভিপি ও হেড অব জেনারেল